নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

তৈরি পোশাক রফতানিতে বিশ্বে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2024 04:05:15 pm

একক দেশ হিসেবে গত বছরের তৈরি পোশাক রফতানিতে বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে ৭০০ কোটি ডলার কম তৈরি পোশাক রফতানি করে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষ অবস্থানে রয়েছে চীন।


বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়াল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩ এর কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার এটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সংস্থাটি।


' প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চীনের বাজার হিস্যা ৩১ দশমিক ৬৪ শতাংশ। গত মাসের শুরুতে রফতানি উন্নয়ন ব্যুরোর পণ্য রফতানির তথ্যের গরমিল পাওয়া যায়। তবে ডব্লিউটিও ২০২৩ সালে দেশের পোশাক রফতানির যে পরিসংখ্যান দিয়েছে, তা ইপিবির চেয়ে ৯০০ কোটি ডলার কম।

••••••

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী আরও বলা হয়, গত বছর বাংলাদেশ ৩ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক রফতানি করেছে। সে হিসেবে বিশ্ব বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। '


এদিকে করোনার আগে থেকে চীনের রফতানি কমলেও বিশ্ববাজারে এখনো দেশটি শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক। গত বছর চীন ১৬৫ বিলিয়ন বা ১৬ হাজার ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। তার আগের বছর তাদের রফতানির পরিমাণ ছিল ১৮২ বিলিয়ন বা ১৮ হাজার ২০০ কোটি ডলারের। তার মানে গত বছর চীনের তৈরি পোশাক রফতানি কমেছে ৯ দশমিক ৩৪ শতাংশ।


একক দেশ হিসেবে বিশ্বে তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক ভিয়েতনাম। গত বছর দেশটি ৩১ বিলিয়ন বা ৩ হাজার ১০০ ডলারের পোশাক রফতানি করেছে। তাদের বাজার হিস্যা ৫ দশমিক ৯৬ শতাংশ। ভিয়েতনামের কাছে ২০২০ সালে দ্বিতীয় শীর্ষ স্থান খুইয়েছিল বাংলাদেশ। যদিও ২০২১ সালে বাংলাদেশ আবার দ্বিতীয় শীর্ষ স্থান পুনরুদ্ধার করে।

আরও খবর
6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৬ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

৮ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৩ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে