ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

পাঁচ জেলায় ৮ জনের নিহতের খবর, গুলিবিদ্ধসহ আহত শতাধিক

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-08-2024 07:33:36 am

সরকার পতনের এক দফা অন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে অন্তত ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার (৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনায় ২, মুন্সিগঞ্জে ২, সিরাজগঞ্জে ১, মাগুরায় ১ ও রংপুরে ২ জনের নিহতের খবর পাওয়া গেছে।


এসব এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন গুলিবিদ্ধসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। 


মুন্সিগঞ্জ: 

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।


মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আবু হেনা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ২৫ থেকে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দু’জন মৃত ছিল। তাদের বয়স ২২-২৫ বছর। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে শহরের সবগুলো রুট দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ জনতা এবং জেলা বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এদিক সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

 

রোববার (৪ আগষ্ট) সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েকঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শহরের বাজার স্টেশন, এসএস রোড, মুজিব সড়ক, রণক্ষেত্রে পরিণত হয়।  


সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে। তার পরিচয় জানা যায়নি। এছাড়াও ৭ জন গুলিবিদ্ধসহ ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


মাগুরা:

মাগুরা শহরের ঢাকা রোডে পুলিশের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হয়েছেন।


একই ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্যসহ ১০ জন। রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে। এ সময় নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী।  


এছাড়া পাবনায় ২ জন এবং রংপুরে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

আরও খবর