ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

আগামীকালই লং মার্চ টু ঢাকা কর্মসূচি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-08-2024 12:01:33 pm

সারাদেশে ছাত্র-জনতার ওপর হামলা, গুলি ও হত্যার প্রতিবাদে লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পূর্বে এই কর্মসূচি মঙ্গলবার পালনের কথা বললেও এখন সেটি পরিবর্তন করে একদিন এগিয়ে আনা হয়েছে।ফলে আগামীকালই তারা লং মার্চ চু ঢাকা কর্মসূচি পালন করবে।


রোববার (০৪ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই পরিবর্তিত কর্মসূচি ঘোষণা করেন।


ভিডিও বার্তায় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল সকলে ঢাকার উদ্দেশ্যে চলে আসেন। এখন এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। সারাদেশে ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, হত্যা করা হয়েছে। তাই জরুরি সিদ্ধান্তে কর্মসূচি লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা হয়েছে।


৬ টা থেকে ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে।

তিনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেন, এই কারফিউয়ে আপনারা দেশ এবং দেশের জনগণের পক্ষে থাকুন। কোন খুনী সরকার এবং রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। কারণ সরকার ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখী করতে চায়। কিন্তু আমি বিশ্বাস করি সেনাবাহিনী সেই ষড়যন্ত্রে পা দেবে না। 

••••

আন্দোলনরত ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকে সমবেত হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে আসুন। বিশেষ করে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে সকলে ঢাকায় জড়ো হন। সেখান থেকেই চূড়ান্ত নির্দেশনা দেয়া হবে।

আরও খবর