কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

শেখ হাসিনার পদত্যাগে মাগুরা শ্রীপুরে মিষ্টি বিতরণ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এ খবরে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধের রাজপথে বিজয় উল্লাস করছে ছাত্র-জনতা, শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক, বৃদ্ধসহ সববয়সী মানুষ। পথে প্রান্তরে অসংখ্য মানুষের ঢল দেখা গিয়েছে। বি,এন পির সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর নেতৃত্বে সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারের বিভিন্ন মোড়সহ, বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে সাধারণ জনগন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার দিকেই শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাঁধে। এরপরই বাজারের প্রধান সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। বিভিন্ন এলাকা থেকে পৃথক, পৃথক মিছিল নিয়ে সড়কে ওঠে আসেন ছাত্র-জনতা। এসব মিছিলে শিশু, ছাত্র-জনতাসহ সব বয়সী মানুষকে উল্লাস করতে দেখা যায়।


Tag
আরও খবর




6adb2d45780ba-231026034749.webp
ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

২২ ঘন্টা ২৬ মিনিট আগে