জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজারে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে নানান অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 


ছাত্ররা দেশকে পুনর্গঠনে নেমে পড়ে। পুলিশবিহীন থানা ও রাস্তায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা ফেরাতে সারাদেশের মতো কক্সবাজার শহরের বিভিন্ন মোড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের দায়িত্ব পালন করছে।


বুধবার (৭ আগস্ট) দুপরে বাজারঘাটা,বার্মিজ মার্কেট,পানবাজার রোড,লালদিঘীর পাড়,

কলাতলী,বাসটার্মিনাল মোড়ে ঘুরে এমন চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা যায়, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব নেয়ার পর থেকে যানজট মুক্ত স্বাভাবিকভাবে চলছে টমটম,সিএনজি,অটো-রিক্সশা সহ অন্যান্য যানবাহন।


ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় শহরে প্রধান সড়কের ব্যাস্তমত মোড়ে দীর্ঘ সময় ধরে কোন যানজট চোখে পড়েনিমধ্যে , চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।


এদিকে সকাল থেকে কোথাও কোনো ট্রাফিক,পুলিশ বা ব্যারিকেড দেখা যায়নি। সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।

Tag
আরও খবর