নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে উখিয়ায় র‍্যালী ও আলোচনা সভা

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থানীয় সহযোগী সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি ) সহযোগিতায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১ -৭ আগষ্ট ) ২০২৪ পালনে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৭ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান।


শেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন কর্মসূচী(IMCN)এর পোগ্রাম ম্যানেজার মোঃআমির হোসাইন,ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সুজিত কুমার বণিক,উপজেলা নিউট্রিশন কোর্ডিনেটর রমজান আলী সহ মাঠপর্যায়ে কর্মরত নিউট্রিশন সুপারভাইজার ও ভলেন্টিয়ার সহ অন্যান্য সহযোগী সংস্থার প্রতিনিধিগন।


প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন তার বক্তব্যে বলেন, “মায়ের দুধ শিশুর জন্য যেমন উপকারী, মায়ের জন্যও উপকারী। তাছাড়া মা শিশুকে বুকের দুধ খাওয়ালে মা’র স্তন ক্যান্সারের ঝুকি কম থাকে।তিনি আরো শিশুর বয়স ভিত্তিক খাবারের উপর গুরুত্ব আরোপ করেন”।


আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেনিটারি কর্মকর্তা মোঃ নুরুল আলম,উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় নির্ধারন করা হয়েছে “সকল বাধা দূর করি,মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি”।


বক্তারা প্রতিপাদ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মায়ের দুধ মহান আল্লাহর দান। এর বিকল্প বা পরিপূরক কোন কিছুই নেই। শাল দুধ একটি শিশুর জন্য প্রথম টিকা যা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। বক্তারা নব জাতককে পুরোপুরি ৬ মাস মায়ের দুধ খাওয়ানোর উপর জোর দেন। ৬ মাসের পর থেকে অন্যান্য পারিবারিক খাবারে অভ্যস্ত করার পরামর্শ দেন। কর্মক্ষেত্রে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর উপযোগী পরিবেশ থাকলে কর্মীর কর্মক্ষেত্রে অনুপস্থিতির প্রবনতা কমে যায়, কাজে মনযোগ বৃদ্ধি পায় ফলে প্রতিষ্ঠান লাভবান হয়,তাছাড়াও মাতৃদুগ্ধ শিশু ও মায়ের মধ্যে আত্মিক বন্ধন তৈরি, রোগ প্রতিরোধ সহ শিশুর সর্বোপরি শারীরিক ও মানুষিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।


উল্লেখ্য , গত ১ অগাস্ট থেকে ৭ অগাস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে শেড এর বাস্তবায়নে মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন কর্মসূচী(IMCN)এর আওতায় উখিয়া, টেকনাফ ও কুতুবদিয়া উপজেলায় বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে উপকারভোগিদের সাথে মাতৃদুগ্ধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা সহ বিভিন্ন মসজিদ ও বৌদ্ধমন্দিরে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে