জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান কমডোর এস এম মনিরুজ্জামান


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন কমডোর এস এম মনিরুজ্জামান। এর আগে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তিনি দায়িত্বে ছিলেন।

বুধবার (৭ আগস্ট) কমডোর এ কে এম আফজাল হোসেন স্বাক্ষরিত বাংলাদেশ নৌবাহিনীর এক প্রজ্ঞাপনে তাকে বদলির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কমডোর এস এম মনিরুজ্জামানকে ১১ আগস্ট দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ২ কমান্ডিং অফিসার নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খান ও নৌ সচিবালয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে একটি অনুলিপি পাঠানোর কথা বলা হয়।

জানা যায়, কমডোর এস এম মনিরুজ্জামান কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাস করেন এবং ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৯০ সালে তিনি এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন।

সারফেস অফিসার হিসেবে তার কর্মজীবনে এমএফভি-৭৭, বানৌজা মধুমতি, বঙ্গবন্ধু, বানৌজা তিস্তা, বানৌজা দৌলত, এইচটিবি-৩৫, বানৌজা গোমতী, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত পতাকাবাহী জাহাজ বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অন্যতম বৃহৎ নৌঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের অধিনায়ক ছিলেন। তিনি পটুয়াখালীর ক্রমবর্ধমান নৌঘাঁটি বানৌজা শেরে বাংলার অধিনায়ক ছিলেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের আগে তিনি নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও খবর