অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও উপাচার্যের পদত্যাগসহ ৭ দফা দাবিতে বশেফমুবিপ্রবির শিক্ষার্থীরা

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও উপাচার্যের পদত্যাগসহ সাত দফা দাবিতে শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


আজ শুক্রবার (৯ই আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা৷ 



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান। লিখিত বক্তব্যে ৭ দফা দাবি তুলে ধরা হয়।



দাবিগুলো হলো- 


১. ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস ও লেজুড়বৃত্তি এবং রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ক্যাম্পাস হবে শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতিমুক্ত।

২. উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র হল প্রভোস্টসহ বর্তমান প্রশাসনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে স্বৈরাচার সরকারের দোসর, ছাত্রলীগের সহায়তাকারী এবং টেন্ডার ও নিয়োগ বাণিজ্যে মদদদানকারী সেকশন অফিসার রাসেল মাহমুদ, সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান ও এস এম মোদাব্বির হোসেন, টেন্ডার বাণিজ্যে যুক্ত সহকারী প্রকৌশলী শহিদুজ্জামান, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আবদুল হালিম, কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বহিষ্কার করতে হবে।

৩. নিয়ম বহির্ভূতভাবে সকল এডহক (আবু সায়েম চৌধুরী, ফারজিয়া মারিয়া তুন্না ও শিক্ষক ইলিয়াস সানির বউ আফসা তাসনিম (পুসন) ও আউটসোর্সিং ভিত্তিতে নিয়োগ বাতিল করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

৪. যে সকল শিক্ষক কঠোরভাবে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অন্যথায় পদত্যাগ করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানিমূলক স্ট্যাটাস ও গুজব ছড়ানোর অপরাধে বাংলা স্টাডিজ বিভাগের প্রভাষক ইলিয়াস সানিকে বহিষ্কার করতে হবে।

৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনে যেসব শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হুমকি দিয়েছে কিংবা আন্দোলনের বিরুদ্ধে সমর্থন দিয়েছে তাদের আবাসিক হলের আসন আজীবনের জন্য বাতিল করতে হবে। এর মধ্যে যারা কঠোরভাবে বিরুদ্ধে থেকে হেনস্তা করেছে এবং এতে নেতৃত্ব দিয়েছে তাদের বহিষ্কার করতে হবে।

৬. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও হলের নাম পরিবর্তন করতে হবে।

৭. কোনো শিক্ষককে কোনো পদে নিয়োগের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে নিয়োগ প্রদান করতে হবে।


এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন মিয়া ও ফাইজুর রহমান ফাহিমসহ বিশ্ব বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এদিকে সংবাদ সম্মেলনের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন, এবং এর কার্যক্রমের সাথে সব সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ করে৷ 

আরও খবর






6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৬ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে