মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

সিন্ডিকেট মিটিং ছাড়াই বশেফমুবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত‌

জরুরী সিন্ডিকেট মিটিং ছাড়াই এক অফিস আদেশে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত‌ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৯ই আগষ্ট রাতে এক অফিস আদেশে বলা হয়  "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবীর পরিপ্রেক্ষিতে অদ্য ০৯/০৮/২০২৪ তারিখ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে জরুরি আলোচনার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।"


উপাচার্যের অনুমোদনক্রমে  এ আদেশ জারী করেন রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন। 

জানা গেছে, রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে অবগত নন সিন্ডিকেট সদস্যরা।


৬ই আগস্ট মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা খাকবে বলে আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলেও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান, ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ প্রশাসনের বেশিরভাগ শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে অনুপস্থিত আছেন।


এদিকে এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ট্রেজারার মোহাম্মদ আব্দুল মাননান ফেসবুক কমেন্টে জানান , 


❝কাজটি ভালো। কিন্তু কাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত? ট্রেজারারকে তো মহামান‍্য রাষ্ট্রপতি পাঠিয়েছেন। ট্রেজারার সিন্ডিকেট সদস‍্য। এতো বড় সিদ্ধান্ত সে জানবে না! এ তো আরেক স্বৈরাচারী কর্ম দেখছি; ভূত থেকেই গেছে। সিন্ডিকেট ছাড়া এহেন সিদ্ধান্ত নেয়া যায় না।❞



সিন্ডিকেট মিটিং ছাড়াই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন মুঠোফোনে বলেন ❝ওখানে লেখা আছে। ব্যস্ত আছি। ধন্যবাদ।❞

আরও খবর