জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বিচারের নামে ফাঁসি দিয়েছে স্বৈরাচার সরকার : জামায়াত নেতা অধ্যক্ষ ড. ছামিউল হক ফারুকী


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. ছামিউল হক ফারুকী বলেছেন, 'বিচারের নামে রাজনৈতিক দলের অগণত নেতাকে ফাঁসি দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার।

দীর্ঘ ২০ বছর জামায়াতে ইসলামীসহ বিভিন্ন বিরোধী দল ও মতের নেতা-কর্মীরা স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের আমীর মাওলানা মতিউর রহমান নিজমী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাশেম আলী, আব্দুল কাদের মোল্লা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে কথিত যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে স্বৈরাচার সরকারের মদদপুষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে। 


আজ শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জামালপুরের ইসলামপুর থানা মোড় বটতলা চত্বরে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের কর্ম-পরিষদ সদস্য সদ্য কারামুক্ত ড. ছামিউল হক ফারুকী আরও বলেছেন, 'আমাদের প্রাণপ্রিয় নেতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘদিন জেলে বন্দী রেখে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। এতে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা সেইসব ভুলে গেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করে না। তাই কোনো প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, সকলকে সাথে নিয়ে আগামীতে কল্যাণকর বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কাম্য।


জামায়াত নেতা ড. ছামিউল হক ফারুকী বলেন, 'ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে পতন করেছে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই। আমাদের দলের নেতা-কর্মীরা মন্দির পাহারা দিচ্ছে। ছাত্রদের সঙ্গে ছাত্র শিবিরের নেতা-কর্মীরাও দেশ সংস্কারে কাজ করে যাচ্ছে। 


উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত 

গণ-সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতা অধ্যক্ষ ড. ছামিউল হক ফারুকীকে সংবর্ধনা দেয় দলটির নেতা-কর্মী।


উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক খলিলুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুল আউয়াল, টিম সদস্য নাজমুল হাসান এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর আমজাদ হোসেন।


অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রাশেদুজ্জামান, যুব বিভাগের প্রধান ডাক্তার মো. শাহ জালাল, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আবু মুসা এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহসানুল্লাহ। 


উল্লেখ্য, ২০ বছর পর জামায়াতে ইসলামী এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে ইসলামপুর পৌর শহরে কেন্দ্রীয় নেতাদের কোনো নেতাকে গণ-সংবর্ধনা দিলেন এখানকার জামায়াত নেতারা। শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠন করার পর ইসলামপুরে প্রকাশ্যে জামায়াতে ইসলামীকে প্রকাশ্যে গণ-সংবর্ধনা কিংবা বড় কোনো সভার আয়োজন করতে দেয়নি।  


আরও খবর