নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের স্বদেশ প্রত্যাবর্তনে চকরিয়ায় স্বাগত মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ্উদ্দিন আহমদের স্বদেশ প্রত্যাবর্তনে নিজ এলাকা চকরিয়ায় যুবদলের স্বাগত মিছিল হয়েছে।


১০ আগস্ট শনিবার বিকেলে পৌরশহরের জনতা শপিং কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে থানা রাস্তার মাথায় গিয়ে (চট্টগ্রাম -কক্সবাজার) মহাসড়ক প্রদক্ষিণ করে। পুনরায় জনতা শপিং সেন্টার এসে মিছিলটি মিলিত হয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সভাপতি এম.ওমর আলী বলেন, গত ১৭ বছর এ দেশে গণতন্ত্র ছিলনা। গণতন্ত্র ফিরিয়ে আনতে গিয়ে সালাহ্উদ্দিন সাহেবকে গুম করেছিল স্বৈরাচারী সরকার।


এসময় সঞ্চালনায় থাকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়ার সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন,শহিদুল ইসলাম সিকদার, শহিদুর রহমান কায়সার, ফরহাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম সহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।


বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ২০১৫ সালের ১০মার্চ রাজধানী ঢাকার উত্তরা বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভারতের শিলংয়ে পাওয়া যায়। রাষ্ট্রীয় আইনি জটিলতায় দেশে ফিরতে পারেননি তিনি। দীর্ঘ ৯বছর পর আগামী রোববার দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। এখবরে চকরিয়া-পেকুয়ার বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

Tag
আরও খবর