নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

সাম্প্রদায়িক ইস্যু তুলে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত হয়েছে স্বৈরাচারী চক্রটি। ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তারা সুপরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। এসব ঘটনার সঙ্গে আন্দোলনকারী কোন শিক্ষার্থী কিংবা দেশের সাধারণ মানুষ জড়িত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্ব দরবারে বিতর্কিত করার উদ্দেশ্যেই গভীর ষড়যন্ত্রে মেতেছে দেশবিরোধী চক্র।


শনিবার (১০ আগষ্ট) বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেছেন।


ক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা আরো বলেছেন, গণঅভ্যুত্থানে পলাতক শেখ হাসিনা ও তার প্রেতাত্নারা সনাতন ধর্মাবলম্বীদের সামনে এনে দেশের ভেতরে নানামুখী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বিশেষ করে কক্সবাজারের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার পাঁয়তারায় মেতেছে। ছাত্র-জনতা সব ধরণের চক্রান্ত রুখে দিবে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য দেন সমন্বয়ক রবিউল হাসান, সাগর ইসলাম ও আজিমা ইমা।


তারা বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে যখন দেশের সর্বস্তরের মানুষের পছন্দের সরকার গঠিত হয়েছে, ঠিক তখনই সংখ্যালঘুর ধোয়া তুলে শান্ত পরিবেশ নস্যাৎ করতে চায় আওয়ামী লীগ। কোন অপশক্তির ঠাই বাংলাদেশে হবে না।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নবগঠিত প্রেসক্লাবের সহ-সভাপতি জি এ এম আশেক উল্লাহ।


ক্লাবের ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ নূরুল ইসলাম, ক্লাবের সদস্য মুহাম্মদ আবু ছিদ্দিক ওসমানী, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক ও প্রকাশক ও অধ্যাপক মইনুল হাসান পলাশ।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে ট্রাফিকিং, পরিচ্ছন্নতা অভিযান ও থানা থেকে লুটকৃত বিভিন্ন যানবাহন উদ্ধারে প্রশংসনীয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ।


এ সময় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, ডিএসএ’র সদস্য এম জাহেদ উল্লাহ, আবছার কামালসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম।

Tag
আরও খবর