নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চেকপোস্টে ৫ কোটি টাকার আইস উদ্ধার: উখিয়ার যুবক আটক

ইজিবাইকের চালকের আসনের নিচে লুকিয়ে পাচারের সময় কক্সবাজারের রামু এলাকা থেকে এক কেজি ওজনের আইস নামে পরিচিত মাদক ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়।


আটক যুবকের নাম মো. রবিউল হাসান (২৫)। তিনি কক্সবাজারের উখিয়ার মরিচ্যার আবুল কালামের ছেলে ও ইজিবাইকের চালক।


গত শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের মরিচ্যা যৌথ তল্লাশি চৌকি এলাকায় একটি ইজিবাইকের চালকের আসনের নিচ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।


গতকাল শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।


বিজিবি সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের মরিচ্যা যৌথ তল্লাশি (চৌকিতে) এলাকায় কক্সবাজারগামী একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ চালককে আটক করা হয়। আটক মাদকের আনুমানিক বাজার মূল্যে পাঁচ কোটি টাকা।


রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, আটক যুবককে ক্রিস্টাল মেথ আইসসহ রামু থানার পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর