রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে মুক্তিযোদ্ধা সংসদের জরুরী সভা অনুষ্ঠিত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, ভাঙচুর, লুটতরাজ সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বধ্যভূমির স্মৃতিস্তম্ভ ও ফটক ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জরুরী সভা করেছে নীলফামারীর ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

শনিবার (১০ই আগস্ট) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরননবীর সভাপতিত্বে জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান ও নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন।

সভায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টামণ্ডলীর সবাইকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের বাড়িতে হামলা ও ভাঙচুর সহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বধ্যভূমিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা প্রকাশ সহ দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

সভায় নীলফামারী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সৈয়দপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বেগ, কিশোরগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অ্যাড. মোজাম্মেল হক, জলঢাকা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ, ডিমলা উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, ডোমার পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা শমশের আলী, সাবেক সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আলম রব্বি প্রমূখ।

Tag
আরও খবর