মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগে ১৩৫ বছরের পুরোনো বিদ্যাপীঠ "দত্ত উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা।"

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 12-08-2024 02:08:49 am

১৮৮৯ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন ময়মনসিংহের নেত্রকোণায় প্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে দত্ত উচ্চ বিদ্যালয় তার যাত্রা শুরু করে। বর্তমানে ১৩৫ বছরের পুরনো ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে চলছে নেত্রকোনা জেলার এই বিদ্যালয়টি।


কিন্তু বিগত কয়েক বছর যাবত বিভিন্ন অনিয়মের বেড়াজালে আবিষ্ট হয়ে আছে ঐতিহ্যবাহী বিদ্যালয়টি। সকল অভিযোগের প্রধান কেন্দ্রবিন্দু বর্তমান প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু এর বিরুদ্ধে।


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যখন রাষ্ট্র সংস্কারের কাজ চলমান তখনই দত্ত উচ্চ বিদ্যালয়কে সংস্কারের দাবি উঠেছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে থেকে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল ১১ই আগস্ট বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছে।


নিম্নে দাবিগুলো তুলে ধরা হলো:

১। দুর্নীতি ও অপকর্মেও সাথে যুক্ত থাকায়, জুবায়েদ স্যার ও প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু স্যারকে পদত্যাগ নিশ্চিত করতে হবে।


২। পরীক্ষার ফি ৭০০ টাকা, মাসিক বেতন ও মাল্টিমিডিয়াসহ ৩৫০ টাকা এবং ভর্তি ফি মানানসহী পর্যায়ে নিয়ে আসতে হবে।


৩। আগামীতে সকল প্রকার শিক্ষক ও শিক্ষার্থী বান্ধব ন্যায্য দাবি মেনে নেওয়ার অঙ্গিকার নিতে হবে।

তার পাশাপাশি ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে এর মধ্যে তাদের দাবিগুলো মেনে নিতে। অন্যতায় বর্তমান ও সাবেক সকল শিক্ষার্থীরা একসাথে বিশেষ পদক্ষেপ নেবে।

আরও খবর