হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বন্দর ইসলামী শ্রমিক সংঘ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এস. এম. মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের নেতৃবৃন্দ।


চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর থানা সভাপতি আবু তালেব চৌধুরী, চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াসিনসহ নেতৃবৃন্দ। 


এসময় নেতৃবৃন্দ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে দুর্নীতিমুক্ত ও শ্রমিকবান্ধব বন্দর পরিগঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রস্থল। কেবল বাংলাদেশই নয়; বরং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বন্দর চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর দুর্নীতি ও বৈষম্যমুক্ত হলে দেশের অর্থনীতির ওপর এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে। চট্টগ্রাম বন্দরের অন্যতম চালিকাশক্তি কর্মরত শ্রমিকরা। শ্রমিকরা ভালো থাকলে বন্দর ভালো থাকবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, সুন্দর কর্মপরিবেশ ও সার্বিক অধিকার সুরক্ষার ওপর জোর দেন নেতৃবৃন্দ।


চট্টগ্রাম বন্দরের সুরক্ষা, পরিগঠন ও সংস্কারে কর্তৃপক্ষকে যেকোনো সহায়তা প্রদানে ইসলামী শ্রমিক সংঘ প্রস্তুত বলে জানান নেতৃবৃন্দ।


প্রতিনিধি দলের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর থানার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম আদনান, শ্রমিকনেতা রবিউল হাসান, রেজাউল করিম সেলিম, শাহ আলম, মোহাম্মদ আমান, বজলুর রহমান, মোহাম্মদ বাহ্লুল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আতিক, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ আনোয়ার, কামাল উদ্দিন ও আবু তালেব প্রামাণিক।

আরও খবর