বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’-এর অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৪টায় শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বুধবার মধ্যরাতে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
তিনি জানান, বুধবারের কর্মসূচির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনার বিচারসহ চার দফা। ঢাকার সব ছাত্র ও জনতাকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়া সারাদেশে যেসব স্থানে শিক্ষার্থী-জনতা শহীদ হয়েছেন, সেসব স্থানে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ ঘন্টা ১১ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে