নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

পাবিপ্রবিতে রাজনৈতিক ছত্রছায়া ব্যতিত হল এ আসন পাচ্ছেন কারা


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের একমাত্র আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এত দিন যাবত ছিলো ক্ষমতাশীন-দলের ছাত্র সংগঠনের আয়ত্তে। ছাত্রলীগ ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে এত দিন যাবত অবৈধ ভাবে দখল করে রেখেছিলো হলের প্রায় ৮০ শতাংশ আসন।


গত ৫ই আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার এর পতনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবৈধ আসন গুলোর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ শুরু করে এবং অবৈধ আসনে শিক্ষার্থীদের হলের সিট গুলো ১৪ই আগস্ট এর মধ্যে ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেয়। সেই সাথে সাধারণ শিক্ষার্থীদের হলে সিটের জন্য আবেদন ফর্ম সংগ্রহ করার জন্য নোটিশ দেওয়া হয়। 


গতকাল আবেদন ফর্ম বিক্রির সময় শেষ হয়েছে, সর্বমোট ৮১২টি ( হল অফিস তথ্য মতে) ফর্ম সাধারণ শিক্ষার্থীরা সংগ্রহ করেছে৷ আগামী ১৭ই আগস্ট আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ সময়। এরপরে সাক্ষাৎকার এর মাধ্যমে হলের সিট বণ্টন করা হবে। দরিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীরা জন্য আবাসিক হলের আসন বরাদ্দে বেশি প্রধান্য দেওয়া হবে। 



এই প্রক্রিয়ার মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক সংগঠন এর ছত্রছায়া ব্যাতিত সাধারণ শিক্ষার্থীরা হলের আসন পাবেন।


উল্লেখ্য, গত ১৩ই আগস্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


এ বিষয়ে সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, আমরা দেখেছি আবাসিক হল গুলোর মধ্যে দেশীয় অস্ত্রের ঝনঝনানি ছিল, নেশা আর জুয়ার আসর ছিল, টর্চার সেল ছিল এক রুমে ৪ টা সিট থাকলেও পুরো দখল করেছিল একজনে।


যদি রাজনৈতিক ছত্রছায়া বাদে আবাসিক হলের আসন পাই তবে প্রকৃত মেধাবীদের পদচারণা হবে, মাদকমুক্ত পরিবেশ হবে, সাম্যতার চাদরে আবৃত হবে হল প্রাঙ্গন।

আরও খবর