নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

শেখ হাসিনার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে টেকনাফে বিক্ষোভ

বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে টেকনাফ উপজেলা বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 


বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে টেকনাফে ইউনুছ মার্কেট ও শাপলা চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বিকেলে টেকনাফ স্টেশনে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে বিশাল সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। 


এসময় বক্তৃতায় মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘খুনি শেখ হাসিনা ১৮ বছর দেশের মানুষকে নির্যাতন করেছেন। ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদ সরকার ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করছে। মানুষ বৃষ্টির মধ্যে এখানে উপস্থিতি হয়ে সেটার প্রতিবাদ জানাচ্ছে। আওয়ামীলীগ ১৮ বছর দেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল। এই দেশে ছাত্রজনতা আমরা সাধারণ মানুষ মিলে আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে বিতাড়িত করে মানুষের ভোটের অধিকার ফেরত এনেছি।’


তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি ১৮ বছর আ’লীগের আমলে গুম, হত্যা নির্যাতন, দূর্নীতিবাজদের সবার বিচার করতে হবে। এই দুঃশাসনে আমাদের নেতা কর্মীদের মামলা দিয়ে দেশ ছাড়া করেছে। অতি দ্রুত দেশে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে বীরের মতো ফিরিয়ে আনবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাধীন বাংলাদেশে সকল মানুষের ভোটে একটি সুষ্ঠ নির্বাচন দাবি জানাচ্ছি।


এদিকে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বিচারে ছাত্র-জনতার গুলি করে হত্যার জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টেকনাফের ছাত্র আন্দোলনকারীরা। এতে সাধারণ শিক্ষার্থীরা মিছিলে অংশ নেয়।  

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক চট্টগ্রাম কলেজের ছাত্র মোরশেদ আলম বলেন, ‘আমরা আন্দোলনে সকল হত্যার বিচার চাই। এদেশ ছাত্ররা আবার স্বাধীন করেছে। নতুন এ দেশে কোন বৈষম্য হবে না। স্বৈরাচার সরকারের সবার বিচার করতে হবে।’

Tag
আরও খবর