জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টেকনাফে বিজিবি'র অভিযানে আইস জব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কলেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকএসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সীমান্ত এলাকার পরিত্যক্ত একটি বস্তি বাড়িতে পাচারের উদ্দেশ্যে মায়ানমার থেকে আনীত মাদকদ্রব্য লুকায়িত রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি মাদকবিরোধী আভিযানিক দল উক্ত স্থানে গমন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে দুইজন ব্যক্তি ঘরের পিছন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ঘরের এক কোণে গর্ত খুঁড়ে জাল দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।


তিনি আরো জানান,বিজিবি আভিযানিকদল কর্তৃক উক্ত এলাকায় শুক্রবার ভোররাত পর্যন্ত অবধি অভিযান পরিচালনা করা হলেও মাদক কারবারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর