কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

উপজেলা আনসার কর্মকর্তারা বৈষম্যের শিকার

akramul islam ( Contributor )

প্রকাশের সময়: 17-08-2024 08:49:56 am

উপজেলা পর্যায়ের অধিকাংশ বরাদ্দ জেলা কোডে দেয়া হয় যার প্রায় সবগুলো বরাদ্দই জেলা কর্মকর্তারা উপজেলায় দেন না বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক উপজেলা আনসার কর্মকর্তা। জেলা আনসার কার্যালয়ের হিসাব রক্ষকদের সহায়তায় এ কাজ সম্পন্ন করে জেলার কর্মকর্তারা। দেশের প্রায় জেলায় এই চিত্রের কথা উঠে আসে। 'সাধারণ আনসারের সিসির ঘুষ ও বদলীর ঘুষ জেলার অফিস সহকারী ও হিসাব রক্ষকের মাধ্যমে করা হয়। জানান এক সাধারণ আনসার সদস্য।

জেলা ও উপজেলা পর্যায়ের তুলনামূলক বরাদ্দের চিত্রে দেখা যায় অধিকাংশ বরাদ্দ জেলার চেয়ে উপজেলায় বরাদ্দ খুবই কম। অথচ বাহিনীর তৃনমূল পর্যায়ের প্রাণ হলো উপজেলা কার্যালয়। স্থায়ীয় পর্যায়ের সকল কাজই উপজেলার মাধ্যমে সম্পন্ন হয় অথচ ভাতা সংক্রান্ত আর্থিক বিষয়গুলো সম্পূর্ণরুপে জেলা থেকে নিয়ন্ত্রণ করে। ফলে আনসার ভিডিপি সদস্যরা তাদের ভাতা উত্তোলনের জন্য উপজেলাকে পাস কাটিয়ে জেলায় ধর্না দেয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর রেঞ্জের অধীন এক উপজেলা কর্মকর্তা বলেন, প্রতি বছর আনসারের জেলা কার্যালয়ে বিভিন্ন জাতীয় দিবস, দুই ঈদ, মাহফিল ও জাতীয় সমাবেশ উপলক্ষ্যে একটা বড় অংশ বরাদ্দ দিলেও তার কানাকড়িও উপজেলায় পৌঁছায় না। হাতে গোনা কিছু উপজেলায় বরাদ্দ দিলেও তা উপজেলাগুলোর প্রকৃত খরচের তুলনায় কম। 

নির্বাচন ও দুর্গা পূজার আনুষঙ্গিক খরচের বরাদ্দ জেলা কমান্ড্যান্টদের অনুকূলে দেওয়া হয়। জেলা কর্মকর্তারা আনুষঙ্গিক খরচের অর্থ  উপজেলা সমূহে অর্ধেক কিংবা এক তৃতীয়াংশ দেয়। আবার অনেক জেলায় এক টাকাও দেয় না। অথচ নির্বাচন ও দুর্গা পূজা উপলক্ষ্যে উপজেলাভেদে ৪০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। জেলা কমান্ড্যান্টদের এরূপ বিমাতাসুলভ কর্মকান্ড দেখার কেউ নেই।

এ ব্যাপারে জানতে রংপুর জেলা কমান্ড্যান্ট এএইচএম মেহেদৗ হাসানকে মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, আমি নিজেও বৈষম্যের শিকার। আর উপজেলা কর্মকর্তাদের কোন পদোন্নতি না হওয়ায় এ ব্যাপারে তাদের অভিযোগ থাকতে পারে।  

কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনির মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, উপজেলা আনসার কর্মকর্তাদের অভিযোগ মিথ্যা কারণ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা তাদের স্বাক্ষরে তাদের টাকা তুলে নেয়। এখানে জেলা কর্মকর্তার কোন হস্তক্ষেপ নেই। 

বাহিনীর প্রধানের সাথে উপজেলা কর্মকর্তাদের সরাসরি কোন যোগাযোগ না থাকায় উপরের মহলে এসব ক্ষোভের বিষয়গুলো তারা জানাতে পারে না। এখন তাঁদের পদটির আপগ্রেডেশন হলে এই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে জানান তারা।

আরও খবর