জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান

টেকনাফে দুই মিনিটের তীব্র বাতাসে লণ্ডভণ্ড বসতঘর

কক্সবাজারের টেকনাফে হঠাৎ তীব্র বাতাসে দুই শতাধিক গাছপালা ২০টি বসতঘর, ১০টি বৈদ্যুতিক খুঁটি ও খেত-খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।


তিনি বলেন, শনিবার ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হঠাৎ ২ মিনিটের তীব্র বাতাসে গাছপালা, মানুষের বসতঘর খেত-খামার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দের সহায়তায় দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, রাতে বেলায় খাওয়ার শেষে ঘুমিয়ে ছিলাম। এর আগে কোন ধরনের বাতাস বা ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। ভোররাতে হঠাৎ ২ মিনিটের তীব্র গতির বাতাস ও শিলা বৃষ্টিপাতে গাছপালা ভেঙে মানুষের বসতঘরে পড়ে। সেইসঙ্গে বৈদ্যুতিক খুঁটি সহ অনেক লোকজনের খেত ও খামার ক্ষতিগ্রস্ত হয়।


এ ঘটনায় হোয়াইক্যং-শামলাপুর সড়কে গাছপালা ভেঙে পড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে স্থানীয় লোকজন সেগুলো সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে দেন। তবে টেকনাফ উপজেলার অন্য কোথাও এমনটা হয়নি

Tag
আরও খবর