নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

৭০ হাজার ইয়াবা নিয়ে বাড়ি যাচ্ছিলো মাদকদ্রব্যের এএসআই আমজাদ

কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ পরিদর্শক মো. আমজাদ হোসাইন। বিশেষ শাখা থেকে বাড়ি যাচ্ছিলেন। কিন্তু, তার ব্যাগে তল্লাশীর সময় মিলেছে ৭০ হাজার ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা। 


রোববার (১৮ আগস্ট) রামু থানার ওসি তদন্ত ইমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান- টেকনাফ থেকে কক্সবাজারগামী ইমপেরিয়াল স্লিপার বাসের যাত্রী টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই মোঃ আমজাদ হোসাইন সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। একই সঙ্গে ৫০ হাজার নগদ টাকা মিলেছে। এবিষয়ে বিজিবি তাকে রামু থানায় হস্তান্তর করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন- শনিবার মধ্যরাতে মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা তল্লাশীর সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামায়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশী করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।  


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন- বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হচ্ছে। তিনি মূলত তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

Tag
আরও খবর