জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টেকনাফে মিয়ানমার থেকে আসা ১০ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ

কক্সবাজার টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা ১০ কোটি ৫ লক্ষ্য ৩৬ হাজার ৭ শত ৫০ টাকা মূল্যের কাঠ জব্দ করতে সক্ষম হয়।


টেকনাফ ২ বিজিবির অধিনায়ক কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ আগস্ট রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বড়ইতলী নামক এলাকা দিয়ে কিছু ট্রলার যোগে মায়ানমার হতে অবৈধ কাঠ বহণ করে বাংলাদেশে নিয়ে আসতে পারে।



উক্ত তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র টহলদল কৌশলে অবস্থা গ্রহণ কালে ৮টি ট্রলারকে সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। টহলদলের সন্দেহ হওয়ায় ট্রলারগুলোকে থামার সংকেত দিলে ট্রলারগুলো নাফ নদীর কিনারায় বাংলাদেশ পাশে নোঙ্গর করে।


পরবর্তীতে টহলদল উল্লেখিত কাঠের ট্রলারগুলো তল্লাশী করে সরকারী কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে আসা ৩১০৯ পিস (২৩৫৫৯.৩৯ সিএফটি) গর্জন কাঠ, ২৯৯ পিস (১২০৯.৯৩ সিএফটি) বার্মাটিক কাঠ এবং ৬৭৯ পিস (৪৪৪৯.৮২ সিএফটি) চম্পাফুল কাঠ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের সিজার মূল্য ১০ কোটি,৫ লক্ষ্য,৭৬ হাজার,৭ শত ৫০ টাকা


উল্লেখ্য, ৮ আগস্ট রাতে জব্দকৃত কাঠগুলোর গণনা করে ১৪ আগস্ট টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।



১৫ আগস্ট বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

Tag
আরও খবর