‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

তজুমদ্দিনে সুপারি পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৪

তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে সুপারি পারাকে কেন্দ্র করে বাঁধা দিতে গেলে প্রতি পক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গত কাল বিকাল ৪ টায় চাঁদপুর  ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।


আহত ৪ জনের মধ্যে চাঁদপুর সিনিয়র মাদ্রাসার প্রভাষক রিয়াজ  (৩২) গুরুতর হওয়ায় তজুমদ্দিন  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।


তার পরিবার অভিযোগ করে বলেন, সুপারি বাগানে প্রতিপক্ষ কাশেম ডাক্তারের সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছে।ওই বিরোধী বাগান হতে প্রতিপক্ষ গ্রুপ সুপারি পারতে গেলে রিয়াজ বাধা দেয়। এরপর তার দলবল নিয়ে রিয়াজের উপরে হামলা চালায় তারা।


এ সময় রিয়াজের ভাই শামিম ও তার চাচাসহ ৩ থেকে ৪ জন ছাড়াইতে চাইলে তাদেরকেও পিটিয়ে আহত করে।

চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এসে তাদের দ্রুত তজুমদ্দিন সরকারি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করে।

তজুমদ্দিন থানার ওসি আনোয়ারুল হক কে বিষয়টি জানানো হলে তিনি বলেন ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা করলে পুলিশ সঠিক তদন্ত করে অপরাধী কে আইনের আওতায় নিয়ে আসবেন।

হামলাকারীদের হোসেন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন রিয়াজগং বহু বছর ধরে আমাদের জমি দখল করে রেখেছে।আমরাও হতাহতের স্বীকার হয়েছি।

আরও খবর