বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

বিশ্বনাথের খাজাঞ্চীতে ২ বছর ধরে ইউপি মেম্বার লন্ডনে: অদৃশ্য কারণে হয়নি উপনির্বাচন

বিশ্বনাথের খাজাঞ্চীতে ২ বছর ধরে ইউপি মেম্বার লন্ডনে: অদৃশ্য কারণে হয়নি উপনির্বাচন।


বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:


প্রায় ২ বছর ধরে ইউপি মেম্বার লন্ডনে থাকায় ওয়ার্ড বাসী সেবা বঞ্ছিত। নির্বাচনের পর ইউনিয়ন পরিষদের সময় গড়িয়েছে প্রায় আড়াই বছর। ২০২২ সালের ২১ মার্চ ৬ষ্ঠ ধাপে নির্বাচনে জেতার পর সাত মাসের মত পরিষদের কাজ করে ওয়ার্ড মেম্বার পাড়ি জমান লন্ডনে । এর মধ্যে একবার ছুটি নিলেও আর দেশে ফিরে আসেননি। পরে আর ছুটি নেই, নেই বাহিরে থাকার অনুমোদনও। সরকারি বিধি মোতাবেক ৯০ দিন অনুপস্থিত থাকলে বা ছুটি না নিলে পদটি শুন্য বলে গন্য হয় এবং নির্বাচন কমিশন কর্তৃক উপনির্বাচনের মাধ্যমে শুন্য পদে জনপ্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু অদৃশ্য কারণে দুইবছর পার হলেও এই শুন্য পদে কোন নির্বাচনের আয়োজন করেনি নির্বাচন কমিশন। দীর্ঘদিন মেম্বার শুন্য থাকায় সংরক্ষিত মহিলা মেম্বার দিয়ে কাজ চলে কিন্তু সব কাজ কি আর হয় এমন বিস্তর অভিযোগ করেছেন ওয়ার্ডের একাধিক বাসিন্দা।


বিগত ২০২২ সালের ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপে স্থানীয় ইউপি নির্বাচনে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে ২১ মার্চ ২০২২ ইং সোমবার পুনঃর্নিবাচন অনুষ্ঠিত হয়।  

৬ষ্ঠ ধাপে অনু্ষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলাম তালা প্রতীকে ও আবুল কালাম বৈদ্যুতিক পাখা প্রতীকে সমান সংখ্যক (৪৫৫টি করে) ভোট পেয়ে অন্যান্য প্রার্থীদের থেকে এগিয়ে থাকায় শুধুমাত্র তাদের নিয়ে এ ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং পুন:নির্বাচনে ফখরুল ইসলাম বিজয়ী হন। অনেক জল্পনা কল্পনার পর ফখরুল ইসলাম মেম্বার হওয়ার কিছুদিন পরে তিনি লন্ডন চলে যান। দীর্ঘদিন তিনি দেশে ফিরে না আসায় চরম ভোগান্তিতে পড়েন ঐ ওয়ার্ডের বাসিন্দারা। ফখরুল ইসলামের না ফেরা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও কোন প্রদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসন। এই ওয়ার্ডে কবে হবে ? কি-বা আদৌ কি উপনির্চান হবে না কারো কাছে কোন সদত্তোর পাওয়া যায়নি।

এব্যাপারে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সচিব বিষ্ণুপদ চৌধুরী জানান ফখরুল ইসলাম মেম্বার ছয়-সাত মাস পর লন্ডনে চলে যান এবং একবারই তিনি ছুটি নিয়েছিলেন। এখন পর্যন্ত তিনি আর আসেননি। বিষয়টি আমরা উপজেলা প্রশাসন (ইউএনও) কে লিখিত ভাবে জানিয়েছি কিন্তু এর পর আর কোন প্রদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন।

এ নিয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী জানিয়েছেন উক্ত ওয়ার্ডে উপনির্বাচনের কোন আদেশ এখনও পাওয়া যায়নি । বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ভাল বলতে পারবেন। 

উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। চলমান পরিস্থিতে তাকে অফিসে পাওয়া যায় না। মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করেন নাই।

Tag
আরও খবর