নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

স্পীডবোট ভাড়া ৯০টাকা, কাঠের বোট ও গামবোট ভাড়া জনপ্রতি ৩০ টাকা করার ঘোষণা প্রশাসনের

স্পীডবোট ভাড়া জনপ্রতি ৯০ টাকা ও কাঠের বোট জনপ্রতি ৩০ টাকা ভাড়া নির্ধারণ করার ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন এবং সেটি আগামীকাল বুধবার থেকে কার্যকর করে ঘাটে পোস্টার টাঙিয়ে দেওয়া হবে বলে জানান। এছাড়াও অন্যান্য দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের ঘোষণা দেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা। 


কক্সবাজার-মহেশখালী নৌরুটে ছাত্রজনতার ১০ দফা দাবি আদায়ে ৩ ঘন্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে, যা শেষ পর্যন্ত প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে সমাপ্ত হয়েছে। 


মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে মহেশখালী উপজেলা থেকে একটি বিশাল মিছিল নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অংশ নেয়। তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে কক্সবাজার সড়কের গুণগাছতলা স্থানে অবস্থান নেয় এবং রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। এসময় কক্সবাজার বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্ররাও দাবির সাথে একাত্নতা পোষণ করে আন্দোলনে অংশ নেয়।


দশ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল স্পিডবোট ভাড়া জনপ্রতি ৯০ টাকা, কাঠের বোট বা গামবোটের ভাড়া জনপ্রতি ৩০ টাকা করা এছাড়াও গণপরিবহন চালু, লাইফ জ্যাকেট, নিরাপত্তার জন্য পর্যাপ্ত নৌযান,ব্রেস্টফিডিং চালু সহ টিকিট কাউন্টারের দাবি উল্লেখ করেন।


দুপুর দেড়টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অতিরিক্ত জেলা প্রশাসক রোবাইয়া আফরোজ, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম ছাত্রজনতার প্রতিনিধির সাথে কথা বলতে আসেন এবং সেখান থেকেই তারা ছাত্রজনতার ১০ দফার মধ্য থেকে তাৎক্ষণিক স্পীডবোট ভাড়া ৯০ টাকা ও কাঠের বোট জনপ্রতি ৩০ টাকা ভাড়া নির্ধারণ করার কথা জানান এবং সেটি আগামীকাল বুধবার থেকে কার্যকর করে ঘাটে পোস্টার টাঙিয়ে দেওয়া হবে বলে জানান। এছাড়াও অন্যান্য দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের ঘোষণা দেন। 


অবরোধের ফলে সড়কে কিছু সময়ের জন্য যাত্রী ও পণ্য পরিবহন স্থবির হয়ে পড়ে। তবে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে এ আন্দোলন শেষ হয়।


আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। তাদের আশ্বাসের পর ছাত্রজনতা অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।


এই আন্দোলনের ফলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়েছে এবং আশা করা হচ্ছে যে, দ্রুতই নৌরুটের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।

Tag
আরও খবর