শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

কয়রায় অবৈধভাবে জমি জবর দখলের ঘটনায় আদালতে মামলা


খুলনা জেলার কয়রা থানার আমাদী ইউনিয়নের মসজিদকুড় গ্রামে অবৈধভাবে জমি জবর দখলের ঘটনায় কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। ইং ২০/০৮/২০২৪ তারিখে মোঃ আল আমিন বাদী হয়ে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর সি আর- ৪০২/২০২৪। মামলার আসামীরা হলেন শফিকুল সরদার, মোঃ জুবায়ের হোসেন, বোরহান মোড়ল, খাদিজা খাতুন।


মামলার আরজি ও বাদী সুত্রে জানা যায়, বাদী  ও বাদীর পিতা নালিশি তফসিল বর্ণিত সম্পত্তি ওয়ারেশ,কবলা ও ডিক্রি মুলে প্রাপ্ত হওয়ার পর বাদী ও বাদীর পিতা তাদের নিজ নামীয় সম্পত্তি সন সন খাজনা দাখিল করিয়া শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসিতেছিল। বাদী ও বাদীর পিতা তপসিল বর্ণিত সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করা অবস্থায় ৪ নং আসামীর অর্থায়নে ও ৩ নং আসামীর প্রত্যক্ষ প্ররোচনায়  অন্যান্য আসামীগণ বাদী ও বাদীর পিতার নামীয় নিম্ন তপসিল বর্ণিত সম্পত্তি জোরপূর্বক ভোগ দখলের চেষ্টা ও পায়তারা করিয়া আসিতেছিল। আসামীগণের কোন কাগজপত্র না থাকা সত্ত্বেও সম্পূর্ণ গায়ের জোরে ও লোকবলে বলিয়ান হয়ে এলাকায় অসহায় মানুষের জোর পূর্বক ভূমি দখল, ও সন্ত্রাসী কার্যকলাপ করিয়া আসিতেছে। এলাকার কেউ তাদের বিরুদ্ধে কথা বা প্রতিবাদ করিতেও সাহস পায় না। স্থানীয় ভাবে বাদী শালিস এর মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করিলেও আসামীগণ কোন কিছুর তোয়াক্কা না করিয়া বীরদর্পে তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। আসামীগণ জমির ভুয়া কাগজপত্র তৈরি করিয়া এলাকার বিভিন্ন লোকের জায়গা দখল করে এবং নিজ জমি হিসেবে প্রচার করিয়া এলাকায় জালিয়াতি ভূমিদস্যুতা করিয়া আসিতেছে। আসামীগণ বাদীর তফসিল বর্ণিত সম্পত্তি ও ভিটা বাড়ীর সিমানা ভাঙ্গিয়া ও ভূমি কাটিয়া বাদীর ক্ষতি করিয়া আসিতেছে থাকাবস্থায় বাদী ও বাদীর পিতার তফসিল বর্ণিত জমি  আসামীগণ গায়ের জোরে বলিয়ান হয়ে জোরপূর্বক দখল করে নেয়। বিষয়টি লইয়া বাদী ও বাদীর পিতা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মাধ্যমে আপোষ হওয়ার পরেও বাদী ও বাদীর পিতার জমি ফেরত না দিয়ে অবৈধভাবে দখল করিয়া সেখানে সেখানে বসবাস অব্যহত রাখিয়াছে এবং হুমকি দিয়া আসিতেছে।


এ ব্যাপারে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোজ নিয়ে জানা যায় আল আমিন বাদী হয়ে মামলাটি করিয়াছে এবং মামলাটি উপজেলা সেটেলমেন্ট অফিসারের নিকট তদন্ত এর জন্য পাঠানো হইয়াছে।

Tag
আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে