বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাওলানা রাকিব উদ্দিন (পদ্মবিলা হুজুর) নামের (৬০) এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আলিয়া মাদ্রাসা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস ও আকজি জুট মিলস্ লিমিটিডের কেন্দ্রীয় জামে মসজদিরে ইমাম ও খতিব ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে মাদ্রাসায় যাবার জন্য নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভ্যান থেকে নামেন। যশোর-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকলে তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, সকালে সড়ক দূর্ঘটনায় একজন মৃত্যু বরণ করেছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সকালে একটি দূর্ঘটনার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহগ করা হবে।

Tag
আরও খবর