নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজারে চার ছিনতাইকারী আটক

কক্সবাজার শহরের মোটেল-মোটেল জোনের কলাতলী প্যাসিফিক বীচ সংলগ্ন এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা, উদ্ধার করা হয় মোবাইল ফোন।


আটককৃতরা হলো- মোঃ ওসমান গণি (১৮), মোঃ মোবারক মনু (১৯), মোঃ সোহেল (১৮), মোঃ হোছাইন (১৫)।


ট্যুরিস্ট পুলিশ সুত্রে জানা গেছে, কুমিল্লা হতে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটক মোঃ ফাহিম ইসলামকে গত ২০ আগস্ট দিবাগত রাত পৌনে ২টার দিকে চারজন ছিনতাইকারী গতিরোধ করে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাকে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা পালিয়ে গেলেও এক ছিনতাইকারীকে জনতা আটক করে টহলরত সেনা সদস্যদের কাছে সোপর্দ করে। এরপর সেনা সদস্যরা আটক ছিনতাইকারীকে ট্যুরিস্ট পুলিশে কাছে হস্তান্তর করে।


পরবর্তীতে আটক ছিনতাইকারীর দেয়া তথ্যের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকা থেকে বাকী তিনজনকে আটক করে।


ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন। আটককৃত ছিনতাইকারীদের আদালতে সোপর্দ করা হবে।

Tag
আরও খবর