বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

আগে মেডিকেলে এসে দেখুন, পরে দাবি

বাংলাদেশের আকাশে-বাতাসে লাশের গন্ধ,ভারী হয়ে হয়ে মুক্ত বাতাস।এখনো যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতাল গুলোতে শিক্ষার্থীরা,স্বজনদের আহাজারি,বহন করতে পারছে না চিকিংসার ব্যয়ভার।এদিকে দাবি আর দাবি; আমার ভাই-বোনদের রক্তাক্ত তনু কি কাঁদাচ্ছে না তোমাদের...?

না ১৫ বছরে পাথর ও পাষাণ হয়ে গেছেন...?

শিক্ষক বলে বাকস্বাধীনতা নাই,ডাক্তার বলে বাকস্বাধীনতা নাই, রাজনৈতিক দলগুলো বলে বাকস্বাধীনতা নাই,শিক্ষার্থীরা বলে বাকস্বাধীনতা নাই,সাংবাদিক বলে বাকস্বাধীনতা নাই, পুলিশ বলে বাকস্বাধীনতা নাই, গ্রাম পুলিশ বলে বাকস্বাধীনতা নাই, তাহলে এই বাকস্বাধীনতার জন্য হলেও আরো আগেই একজোট হয়ে আন্দোলন করা উচিৎ ছিল।

যেখানে স্বজন হারানোর আর্তনাদ,একমাত্র নির্ভরশীল ছেলেটির অনুপস্থিতি, চিরদিনের জন্য পঙ্গু, পূরণ হচ্ছেনা সুন্দর পৃথিবী দেখার স্বাদ কিংবা যেখানে টিয়ারগ্যাস ও আমার ভাই-বোনের রক্ত এখনো সবুজে লেগেই আছে, সেখানে তাদের চিন্তা উপেক্ষা করে দাবি নিয়ে ব্যস্ত কিছু মহল।

বাকস্বাধীনতা ফিরে পেয়েছেন, দাবি তুলে ধরবেন এটা স্বাভাবিক। কিন্তু ধৈর্য্য ধরে কিছুদিন পর করলেই ভালো হতো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক সরকারের কাছে ক্রমান্বয়ে ৯ দফা দাবি তুলে ধরে-

ছাত্রদের ৯ দফা দাবি সম্পর্কে যে যে জানেন না দেখে নিন দাবি গুলো কি কি 

দাবিগুলো হলো—

১) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র-নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দলীয় ক্যাডার ও সন্ত্রাসী কর্তৃক ছাত্র-নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে পদত্যাগ করতে হবে। ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্রাকডাউন করায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক মিডিয়ায় শহিদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ‘ড্রাগ এডিক্ট’ বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে।

৩) ঢাকাসহ সারাদেশে যত ছাত্র-নাগরিক শহিদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

৪) ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে ওইসব বিশ্ববিদ্যালয়ে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে।    


৫) যে পুলিশ-বিজিবি-র‌্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে, ছাত্রলীগ-যুবলীগসহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিরস্ত্র ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে, তাদের আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে।

৬) ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনসহ সব লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে।

৭) দেশব্যাপী যেসকল ছাত্র-নাগরিক শহিদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতিদ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৮) অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। সেই সঙ্গে কারফিউ তুলে নিয়ে সারাদেশের সব ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশ, র‌্যাব, বিজিবি, সোয়াট এবং আর্মি তুলে নিতে হবে।

৯) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতোমধ্যে গণগ্রেপ্তার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়কবৃন্দ ও ছাত্র-নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সব মামলা প্রত্যাহার করতে হবে।

পরবর্তীতে এই আন্দলোন সরকার পতন বা ১ দফায় গড়ায় এবং গনঅভ্যুত্থানের মধ্যেদিয়ে হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়।


মাসুম বিল্লাহ 

লেখক ও সাংবাদিক 

Tag
আরও খবর


6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে






6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

১ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে