নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টের জরুরী তলবী সভা সম্পন্ন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টের জরুরী তলবী সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২১ আগষ্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড‘র চেয়ারম্যান লায়ন মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে কনফারেন্স রুমে সভায় ট্রাস্টিগণ বলেন, আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দীন ও গিয়াস উদ্দীন সিন্ডিকেট জবরদখলের মধ্যদিয়ে অবাধ নিয়োগ বাণিজ্য ও লুটতরাজ চালিয়ে একটি সম্ভাবনাময় বিশ^বিদ্যালয়কে নাম সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে। তারা দলীয় নেতা ও পরিবারের সদস্যদের

সমন্বয়ে ভুয়া ট্রাস্ট গঠন করে স্বৈরাচারি কায়দায় শিক্ষার্থী ও শিক্ষকদের ঠকিয়ে বিশ্ববিদ্যালয়ের ফান্ড নিজেদের পকেটে ভরেছে। তারা আমাদের হাতে নিয়োগকৃত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের অন্যায়ভাবে বিদায় দিয়ে বিশ^বিদ্যালয়কে অধ্যাপক শূন্য করেছে।

ফলে বিপন্ন হয়েছে উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ। এ নিয়ে ইউজিসি তাদেরকে একাধিকবার সতর্কও করেছে।



সভায় ট্রাস্ট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক এস.এম. সাইফুর রহমান, মাহবুবা সুলতানা শিউলি, মোহাম্মদ আবদুল মাবুদ, মোহাম্মদ মুহসিন, সালেহা সুলতানা, অলিদ মাহমুদ, আবদুস সবুর, ডা. এএইচএম হামিদ উল্লাহ মেহেদী।



বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মোঃ মুজিবুর রহমান বলেন, “২০২০ সালের ২ জুুন আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়েরের মধ্য দিয়ে ইউনিভার্সিটি ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান সালাহ উদ্দীন আহমদ লকডাউন চলাকালে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে নিজেকে উদ্যোক্তা/প্রতিষ্ঠাতা দাবি করে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয় দখল করে নেয়। অথচ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বহু পূর্বেই উদ্যোক্তা/প্রতিষ্ঠাতা নির্ধারণ করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশের প্রেক্ষাপট পরিবর্তিত হলে ছাত্রজনতা ও এলাকাবাসী সেদিনই তাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে দখলমুক্ত করে। দখলবাজচক্র সালাহ উদ্দীন আহমদ ও গিয়াস উদ্দীন গং পালিয়ে যায়।”


লায়ন মোঃ মুজিবুর রহমান আরো বলেন, “পালিয়েও শেষ রক্ষা হবে না দুর্নীতিবাজদের। তারা বিশ্ববিদ্যালয়ে যত লুটপাট ও অর্থ আত্মসাত করেছে, তার পুঙ্খানুপুুঙ্খু হিসাব দিতে হবে। শিক্ষার্থীদের টিউশনের টাকা খেয়ে বেশিদিন লুকিয়ে থাকা যাবে না। আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় হাজির করে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।


বিশ^বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সভায় অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়কে স্থানান্তর, প্রত্যেক ডিপার্টমেন্টে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও ল্যাব সমৃদ্ধকরণে তলবী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

Tag
আরও খবর