নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে আইস বিদেশী পিস্তল-কিয়াত ও নগদ টাকা উদ্ধার ; আটক-১

টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২কেজি আইস, ১টি বিদেশী পিস্তল, কিয়াত ও বাংলাদেশী নগদ টাকা উদ্ধার করেছে। এসময় হত্যা,মাদকসহ আদম ঘাটের মাঝি মাফিয়া ডন সফিককে গ্রেফতার করেছে। 


সুত্র জানায়, ২১আগস্ট রাতের প্রথম প্রহর ১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে আনুমানিক ৫০গজ দক্ষিণ দিকে জাদিমোরা কামালের জোড়া দিয়ে একজন মানব পাচারকারী কর্তৃক মায়ানমার হতে বাংলাদেশে রোহিঙ্গা পাচার করার তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির নৌ টহলদল একটি সন্দেহভাজন নৌকাকে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করার সময় ধাওয়া করে জাদিমোরা এলাকার হত্যা,মাদক ও অস্ত্র চোরাচালানসহ ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ঈমাম হোছনের পুত্র মোঃ শফিক (২৫) কে আটক করতে সক্ষম হয়। পরে ধৃত মানব পাচারকারীর দেহ তল্লাশী করে তল্লাশী করে বাংলাদেশী নগদ ৩৯হাজার টাকা, মায়ানমার মুদ্রা ৪লাখ কিয়াত এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।



অপরদিকে ২১আগস্ট ভোররাত একই বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে ৫শ গজ দক্ষিণ-পূর্ব দিকে জাদিমোরা জাদিরতলা এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঘটনাস্থলে গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে নাফ নদী পার হয়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে জাদিরতলা স্থানের দিকে আসতে দেখে বিজিবি টহল দল ধাওয়া করে। উক্ত ব্যক্তি বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগ ফেলে দিয়ে দ্রæত নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মায়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভিতর হতে ২কেজি আইস এবং ১টি বিদেশী পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়। 



টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবি,এমএস) জানান, বাংলাদেশী নগদ টাকা ও মায়ানমার মুদ্রাসহ আটক মানব পাচারকারীকে পূর্বের ৮টি মামলায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইস ও বিদেশী পিস্তল বহনে জড়িত চোরাকারবারীকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। ###

Tag
আরও খবর