নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজারে ভুয়া নার্স ও মিডওয়াইফদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ভুয়া নার্স ও মিডওয়াইফদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কক্সবাজারের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী নার্স ও মিডওয়াইফ পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কক্সবাজার নার্সিং এবং মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী সহ কক্সবাজারের ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


শিক্ষার্থীরা অভিযোগ করেন , বিভিন্ন বেসরকারি হাসপাতালে ব্যবসায়িক সুবিধার জন্য রেজিস্টার্ড নার্স নিয়োগ না দিয়ে স্বল্প বেতন দেওয়ার জন্য ভুয়া নার্স তৈরি করে। ভুয়া নার্স ও মিডওয়াইফরা অসতর্কভাবে রোগীদের চিকিৎসা প্রদান করছেন, যার ফলে প্রায়ই রোগীদের অবস্থা খারাপ হয় বা মৃত্যুর ঘটনা ঘটে। এসব ঘটনার দায় প্রকৃত নার্স ও মিডওয়াইফদের ওপর এসে পড়ে, যা তাদের মানহানি এবং কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করছে।

কক্স মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ইমরান হোসাইন বাবু বলেন, 'ভুয়া নার্সদের ভুল চিকিৎসায় প্রায়ই রোগীদের মৃত্যু হয়। রোগীর স্বজনরা তখন নার্সদের অদক্ষ হিসেবে চিহ্নিত করে। কিন্তু এর পেছনের কারণ কেউ খুঁজে বের করে না। একজন রেজিস্টার্ড নার্সকে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে যোগ্যতা অর্জন করতে হয়। অথচ ভুয়া নার্সরা আমাদের কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে, যা সহ্য করা সম্ভব নয়।'

কক্স মডেল নার্সিং ইনস্টিটিউটের অন্য এক শিক্ষার্থী ফাহিমা সুলতানা এনি বলেন, 'ভুয়া নার্সদের কারণে আমরা প্রকৃত নার্সরা কাজের সুযোগ হারাচ্ছি। তাদের অযোগ্যতা এবং অনৈতিক আচরণ আমাদের পেশাগত সম্মানের জন্য হুমকি। আমরা চাই, দ্রুত এসব ভুয়া নার্সদের অপসারণ করা হোক।'


মিডওয়াইফ শিক্ষার্থী, হোপ মিডওয়াইফারি ইনস্টিটিউটের ববিতা রাণি দে বলেন, 'আমাদের মিডওয়াইফ হিসেবে প্রশিক্ষণ পেতে এবং সঠিক দক্ষতা অর্জন করতে দীর্ঘ সময় এবং কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু ভুয়া মিডওয়াইফরা তাদের অদক্ষতায় মা ও শিশুদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। আমরা দেখছি, এই ভুয়া মিডওয়াইফরা সহজেই বিভিন্ন ক্লিনিকে চাকরি পেয়ে যাচ্ছে, যেখানে প্রকৃত শিক্ষার্থীরা কর্মসংস্থান পাচ্ছে না। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা আর এই অন্যায় সহ্য করবো না।'

মানববন্ধন ও বিক্ষোভ এক পর্যায়ে শিক্ষার্থীরা সিভিল সার্জনের কাছে ৫ দফা দাবিসহ একটি স্মারকলিপি প্রদান করেন। সেই সাথে ৪৮ ঘণ্টার মধ্যে ভুয়া নার্স ও মিডওয়াইফদের অপসারণের দাবি জানানো হয় এবং এর মধ্যে ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

Tag
আরও খবর