নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বিধ্বস্ত রাস্তায় ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে চলাচল, দুর্ঘটনার আশঙ্কা

আরেক ঢলেই ভেসে যাবে নয়তো পরের কোনো ধাক্কায় পড়ে যাবে, এমন অবস্থা কালভার্টের। প্রায় ২০ বছরের পুরোনো এই কালভার্টে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে; বর্তমানে হালকা-প্রকৃতির পিলারের ওপর দাঁড়িয়ে আছে। কালভার্টটি কবেই যে ধপাস করে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে, তার কোনো নিশ্চয়তা নেই। রাস্তাটিও টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিধ্বস্ত প্রায়।



এই রাস্তা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হয়ে থাইংখালী, গৌজঘোনা ও ধামনখালীকে সংযোগ করেছে। দীর্ঘদিনের অবহেলিত একটি রাস্তা এটি। এই কাঁচা রাস্তাটিতে গাড়িচলাচল বন্ধ হয়েছে আগেই; এখন চরম ঝুঁকি নিয়ে কালভার্ট পার হচ্ছে নিরুপায় পথচারীরা। বৃষ্টির পানিতে সৃষ্ট কাদার কারণে রাস্তাটিরও এমন বেহাল দশা যে, কোনো বাহন তো চলতেই পারে না; পায়ে হেঁটে চলাচলেরও কোনো জো নেই। প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছে মানুষ।


থাইংখালী উত্তর স্টেশন-সংলগ্ন কবরস্থানের পূর্বদিকে গৌজঘোনা গ্রাম হয়ে থাইংখালী উচ্চবিদ্যালয় খেলার মাঠ ঘেঁষে রাস্তাটি সীমান্ত এলাকা ধামনখালী পর্যন্ত পৌঁছেছে। এই রাস্তার শুরু থেকে শেষের মধ্যবর্তী বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে।


নানা কারণে জনগুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত পথচারী, কয়েকটি স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, কলেজশিক্ষার্থী, শিক্ষক, এনজিওকর্মী, খেলোয়াড়-দর্শক, এলাকাবাসীসহ ২ ও ৪ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা।



দীর্ঘদিন ধরেই বিক্ষুব্ধ এলাকাবাসী এ নিয়ে অভিযোগ করে আসছে। এই রাস্তা পাকা হতে আর কতশত প্রহর গুনতে হবে, এমন প্রশ্ন এলাকার সচেতনদের।


অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে অনেকে অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তা। দেখে মনে হয় চাষের জমি। রাস্তা দিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরিসেবাপ্রদানকারী কোনো বাহন। কাদাযুক্ত রাস্তা মাড়িয়েই চলাফেরা করছে মসজিদের মুসল্লি, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন পথচারী ও বাজারমুখী মানুষ। তার ওপর এলাকায় যাতায়াতের আর কোনো বিকল্প রাস্তা না থাকায় সমস্যা আরও বেড়েছে। রাস্তার বেহাল দশার কারণে বিভিন্ন অনুষ্ঠান, প্রীতিভোজ ও আত্মীয়দের বাড়িতে কোনো অতিথিও আসতে পারছে না বলে অভিযোগ এলাকাবাসীর।


তবে আশার প্রতিফলন ঘটাতে রাস্তাটি পাকা হওয়ার কাজ শুরু হয়েছিল চলতি বছরের শুরুর দিকে। শেষ হওয়ার কথা ছিল এই বছরের জুন মাসেই। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেল, সন্তোষজনকভাবে এগোয়নি কাজ; বরং শুরুর দিকেই রয়ে গেল প্রকল্প। বিপরীতে বর্ষার ঢলে ভেসে গেছে রাস্তায় দেওয়া ইট, বালু।


এরই মধ্যে স্থানীয়দের বারংবার অভিযোগে রাস্তাটি পরিদর্শন করে গেছেন উপজেলা প্রকৌশলী মো. রোকনুজ্জামান খান। এ সময় তিনি দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে।



কোন অর্থবছরে এই রাস্তাটি পাকা হওয়ার টেন্ডার হয়েছিল জানতে চাওয়া হলে উপজেলা প্রকৌশলী মো. রোকনুজ্জামান খান বলেন, সেটি ডকুমেন্টস দেখে বলতে হবে। তবে ফাটল ধরা কালভার্টসহ ওই রাস্তায় যতটি কালভার্ট দরকার হয়, তা তিনি ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।


স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, বর্ষার কারণে আটকে গেছে প্রকল্পের কাজ। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব নতুন কালভার্ট ব্যবস্থা করার দাবি জানান তিনি। পাশাপাশি রাস্তা পাকা করার কাজ দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান।

Tag
আরও খবর