নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পেকুয়ায় প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত, ভেঙে গেছে ১১টি সড়ক

কক্সবাজারের পেকুয়ায় তিন দিনের প্রবল বৃষ্টি ও উজানে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার শিলখালী ও টইটং ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়ছে এসব ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ। পানির তোড়ে ভেঙে অন্তত ১১টি গ্রামীণ সড়ক। ধসে পড়েছে অন্তত ১২টি কাঁচা বসতঘর। পানিতে ভেসে দুই শতাধিক পুকুরের মাছ। তলিয়ে গেছে ধানের বীজতলা ও সবজি ক্ষেত।


সরেজমিনে দেখা যায়, শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সড়কের অন্তত ১০টি স্থানে ভেঙে গেছে। জারুলবনিয়া স্টেশন এলাকায় পাহাড়ি ঢলের তোড়ে ৩০ফুট সড়ক ভেঙে মানুষের বসতঘরে পানি ঢুকেছে। ধসে পড়েছে মাটির দেয়ালের অন্তত ১২টি বসতঘর।


একটি ধসে পড়া বসতঘরের মালিক নজির আহমদ (৫৬)। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে পাহাড়ি ঢলের পানি ঢুকে সব ভেসে নিয়ে গেছে। ঘরের দেয়াল ধসে পড়েছে। পরিবারের সদস্যরা কোনো রকম প্রাণ নিয়ে ফিরেছি।


এদিকে শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া, সেগুনবাগিচা, টুইন্যামোড়া, ভেটভেটি পাড়া, মাঝেরঘোনা, চেপ্টামোড়া, হেদায়াতাবাদ, মাতবরপাড়া, কাছারীমোড়া, টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা, সোনাইয়াকাটা, পন্ডিতপাড়া, রমিজপাড়া, ধনিয়াকাটা, সোনাইছড়ি, নতুনপাড়া, আব্দুল্লাহপাড়া, মাঝেরপাড়া, হাজীরবাড়ি, বাজারপাড়াসহ আরো বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষ এখন এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে।


শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আহমদ শফি বলেন, পাহাড়ি ছড়া ছোট হয়ে যাওয়ায় ও ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করায় ঢলের পানি উপচে এবং ভেঙে মানুষের বসতঘর প্লাবিত হচ্ছে। বৃষ্টি না কমলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।


শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন বলেন, অতি বৃষ্টির ফলে শিলখালীর জারুলবনিয়া সড়কের ১০টি স্থানে ভেঙে গেছে। অন্তত ১২টি বসতঘর ধসে পড়েছে।


টইটং ইউপির সদস্য আবদুল জলিল বলেন, কয়েকদিনের টানা ভারী বর্ষণে টইটংয়ে ডুবে গেছে অন্তত ১০-১২টি গ্রাম। ব্যাপক ক্ষতি হয়েছে ধানের বীজতলা ও সবজি ফসল। বেশিরভাগ বাড়িঘরে পানি ঢুকেছে। চরম বেকায়দায় ও দুর্ভোগে দিন পার করছে এখানকার মানুষ।

Tag
আরও খবর