নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মাতামুহুরী নদীতে বিপদসীমা ছুঁই ছুঁই করে নামছে পাহাড়ি ঢলের পানি, বন্যার আশঙ্কা

সাতদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে লামা আলীকদমের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বিপদসীমা ছুঁই ছুঁই প্রবাহিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে নদীর পানি বিপদসীমা ৫ দশমিক ৮০ সেন্টিমিটারের বিপরীতে ৫ দশমিক ৩৫ সেন্টিমিটার নীচ দিয়ে নামছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া উপজেলার বদরখালী জোনের সহকারী প্রকৌশলী (এসও) জামাল মোর্শেদ। রাতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে শুক্রবার ভোরের দিকে বিপদসীমা অতিক্রম করে নদীর পানি লোকালয়ে ঢুকে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।


মাতামুহুরী নদীর তীর এলাকা উপজেলার সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, সাতদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে লামা আলীকদমের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি মাতামুহুরী নদীতে ফুলে ফেঁপে উঠেছে। যদি উজানে আবারও ভারী বৃষ্টিপাত হয়, তাহলে মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে।


তাঁরা বলেন, মাতামুহুরী নদীর পানি সহজে নীচে নেমে যেতে হলে উপজেলার উপকূলীয় অঞ্চলের পানি নিস্কাসনের স্লুইসগেট সমুহের জলকপাট খুলে দিতে হবে। নইলে পুরো চকরিয়া উপজেলার মানুষ পানিবন্দি হয়ে পড়বে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে চিংড়িজোনের হাজারো মৎস্য ঘের, কৃষকের ফসলি জমি ও রাস্তাঘাট এবং জনগণের বিভিন্ন ধরনের সম্পদ।


জানা গেছে, টানা সাতদিনের ভারী বৃষ্টিপাতের কারণে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকার বেশিরভাগ নীচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় স্থানীয় জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। অন্যদিকে বিভিন্ন গ্রামীণ সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ায় সড়কগুলোতে খানা খন্দেক দেখা দিয়েছে। এতে জনগণের স্বাভাবিক চলাচল ব্যহৃত হচ্ছে।


কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া উপজেলার বদরখালী জোনের সহকারী সহকারী প্রকৌশলী (এসও) জামাল মোর্শেদ বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে মাতামুহুরী নদীতে পাহাড়ি ঢলের বেড়ে যাচ্ছে। এ অবস্থায় চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা, পুরুত্যাখালী বাজার, বাংলা বাজার, বিএমচর ইউনিয়নের কন্যারকুম, ফাসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী এলাকার বেড়িবাঁধ ভেঙে যাবার উপক্রম হয়েছে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধ সমুহ অনেকটা ঝুঁকিমুক্ত রয়েছে।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, চলমান ভারী বর্ষন ও পাহাড়ি ঢলে চকরিয়া উপজেলায় নদী ভাঙ্গন এবং নিম্নাঞ্চল প্লাবিত হবার আশংকা রয়েছে। তাই অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন নিশ্চিত করতে ইতোমধ্যে উপজেলার স্লুইস গেইট সমূহের জলকপাট খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


তিনি বলেন, নদীর তীরে এবং নিম্নাঞ্চলে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে সর্তক করা হচ্ছে।

Tag
আরও খবর