নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চকরিয়ায় সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুুতি নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চকরিয়ার মাতামুহুরি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে বন্যার আশঙ্কা রয়েছে।এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বরাবরের মতো এই দুর্যোগ মোকাবেলায় নানা প্রস্তুতি হাতে নিয়েছেন।


ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বন্যা সহায়ক টিম গঠন করেছেন। টিমে যারা রয়েছে-সায়েদ হাসান,মোবারক হোসেন জিহান,শামসুল আলম সাঈদী,ইব্রাহীম ফারুক ছিদ্দিকী,আবু ছাদেক,মাসুদুল হাকীম,মুবিনুল ইসলাম,আরিফুল ইসলাম মুন্না,তারেক মনোয়ার,ওয়াহিদুল ইসলাম রানা,আরিফুল ইসলাম মুন্না,আরিফুল মতিন আদর,আবদুল মান্নান,আবু বক্কর,নুরুল ইসলাম,ফজলুল করিম,সুপন বড়ুয়া,সাজিব,রাফি,জাহেদুল ইসলাম, মুবিনুল ইসলাম (২)ফয়সাল, শাহেদ, রুস্তম, মোহাম্মদ সেজান ও শেফায়ত।

উল্লেখিত সমন্বয়ক ও শিক্ষার্থীরা চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে সার্বক্ষণিক বন্যার্ত মানুষের পাশে থাকবে। 


চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সায়েদ হাসান,মোবারক হোসাইন জিহান,শামসুল আলম সাঈদী,ইবরাহীম ফারুক জানায় দেশের এক প্রান্তে ভারি বৃষ্টি এবং মধ্য রাতে খুলে দেওয়া ভারতের ফারাক্কা বাঁধের কারণে লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দি।দেশের এই ক্রান্তিকাল মুহুর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবারো মানুষের পাশে এসে দাড়িয়েছে।আমরা চকরিয়ায় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকে সক্রিয় ছিলাম তারাও যেভাবে পারি কেন্দ্র থেকে দেওয়া অ্যাকাউন্টে পানিবন্দি মানুষের জন্য সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি। বরাবরের মতো চকরিয়ায়ও কয়েকদিনের ভারি বৃষ্টিতে বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মাতামুহুরি নদীতে পানির অবস্থাও আশংকাজনক। তাই চকরিয়ার সকল স্তরের ছাত্র জনতা ও সকল স্তরের মানুষের প্রতি আমাদের অনুরোধ নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকুন,নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন,একে অপরের সহযোগিতায় এগিয়ে আসুন।আমরা সকলের সহযোগিতায় একজন স্বৈরাচার পতন করতে পেরেছি, সেভাবে সকলের সহযোগিতায় এমন বন্যা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব ইনশাআল্লাহ। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে প্রস্তুত।

Tag
আরও খবর