জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজারের প্লাবিত এলাকায় সরকারি বরাদ্দ ৫শ মেট্রিক টন চাল ও ২০ লক্ষ টাকা

কক্সবাজারের প্লাবিত এলাকায় পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে কক্সবাজারের জন্যে ২০ লক্ষ নগদ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।


প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে প্লাবিত এলাকায়। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়ামিন হোসেন জানিয়েছেন, পানি নামার পর ক্ষয়ক্ষতি নির্ধারন করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। গেলো ২৪ ঘন্টায় কক্সবাজার জেলার প্রায় ২০০ গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় মৃত্যু হয়েছে ৩ জনের। 


শুক্রবার সকাল থেকে কক্সবাজারের প্লাবিত এলাকায় পানি নামতে শুরু করেছে। সরাকরি সহায়তার পাশাপাশি বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সামাজিক বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলার দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

Tag
আরও খবর