জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কোর্টবাজারে জে.এস.আর শপিংমলের ২য় শাখার শুভ উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারে জে.এস.আর শপিংমলের ২য় শাখার শুভ উদ্বোধন হয়েছে।


শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্টবাজারস্থ জে.এস.আর শপিংমলের ২য় শাখার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া শাখার আমির মাওলানা আবুল ফজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সহসভাপতি দলিলুর রহমান শাহীন, দোকান মালিক সমিতির সভাপতি খুরশেদ আলম বাবুল, সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি আবু সিদ্দিক সওদাগর, তোফাইল আহমেদ, হলদিয়া পালং ইউনিয়নের ইউপি সদস্য এম. মনজুর আলমসহ অনেকে।


এ সময় টিটু বড়ুয়ার সঞ্চালনায় জসিম উদ্দিনের সভাপতিত্বে জে.এস.আর শপিংমলের শেয়ার হোল্ডার মুবিনুল হকসহ সেখানকার বিভিন্ন কর্মচারীরা উপস্থিত ছিলেন।


মাওলানা বোরহান উদ্দিনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী কার্যক্রম শুরু হয় এবং কোর্টবাজার জামে মসজিদের খতিব মাওলানা রহমতুল্লাহর দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।


উদ্বোধন হওয়া জে.এস.আর শপিংমলের ২য় শাখাটি কোর্টবাজার স্টেশনের মাছ বাজার-সংলগ্ন পেট্রোল পাম্পের পূর্ব পাশে অবস্থিত।

Tag
আরও খবর