দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

গন অভ্যুত্থানে শহীদ ও আহতদের আইনী সহায়তা প্রদানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের সংবাদ সম্মেলন

 
সম্প্রতি  ছাত্র জনতার গন অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তদন্ত ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সকল আইনজীবী সদস্যরা সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সাংবাদিক সম্মেলন করেন।

রবিবার (২৫আগস্ট) বিকালে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের হল রুমে বাংলাদেশ  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
গন অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ,শহীদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ,ফৌজদারী অপরাধ ও অন্যান্য অপরাধ আইনের আওতায় বিচারের সম্মুখীন করা এবং বিচারিক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে  আইনি সহায়তা প্রদান করাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের প্রধান উদ্দেশ্য ও লক্ষ বলে জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল হালিম।।তিনি আরো বলেন যে গন অভ্যুত্থানে নিহত দিনাজপুর সদর উপজেলার ৩নংফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর বিদুইশা গ্রামের রবিউল ইসলাম রাহুলের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানাই এবং সম্পূর্ণ বিনা পয়সায় আইনী সহায়তা দেবার প্রতিশ্রুতি দেন এছাড়াও দিনাজপুরের বিরলে নিহত জিয়াউর রহমানসহ গন অভ্যুত্থানে নিহত সকল পরিবারের পাশে গিয়ে দাড়ানো ও বিনা খরচে আইনী সহায়তা প্রদান করাই তাদের এই ইউনিটের একমাত্র লক্ষ বলে জানান । এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ মাহাফুজুর রহমান খান বিপুল, হামিদুর রহমান চৌধুরী,মোল্লা মোহাম্মদ সাখোওয়াত হোসেন,মোঃ আনওয়ারুল আজিম,এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন,মোঃ মোস্তাফিজুর রহমান,মোঃ মঞ্জুরুল হক,মোঃ আব্দুর বাকী,মোঃ আইনুল হক , মোঃ বরকত আলীসহ সংগঠনের অন্যান্য আইনজীবী ।উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)এর সভাপতি  জি এম হিরু,সাধারন সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন,সাব কমিটির সদস্য সচিব আব্দুস সালাম,সদস্য চন্দন মিত্র,মোকাররম হোসেন,ইসমাইল হোসেন,আবু কাওসার,মোঃ আরিফুর রহমান প্রমুখ।

Tag
আরও খবর