কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

ভারি বৃষ্টিপাতের আশংকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-08-2024 03:33:04 am

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র।


আজ সোমবারের (২৬ শে আগস্ট) আবহাওয়া পূর্বাভাস। ভারি বৃষ্টিপাতের আশংকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গে।


বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে ঘূর্ণ্যমান মেঘের সৃষ্টি হয়েছে। নতুন করে সংগঠিত এই ঘূর্ণ্যমান মেঘ সংগঠিত হয়ে আবারও মৌসুমি লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নির্দেশ করতেছে অবহাওয়া পূর্বাভাস মডেলগুল যা ২৮ শে আগস্ট পর্যন্ত বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের উপকূলের উপরে সক্রিয় থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলো এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে নিয়মিত ভাবে বৃষ্টিপাত ঘটানোর প্রবল সম্ভাবনা রয়েছে। 


আজ সোমবার প্রায় সারাদিন বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ রাজশাহী, ঢাকা, ময়মনিসংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরেও দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার উপরে। ফলে এই দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে সকাল থেকে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক জেলায় বন্যা শুরু হতে পারে।


খুলনা বিভাগ: সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ জেলায়।


বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সারাদিন।


চট্টগ্রাম: চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে। চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


রাজশাহী: রাজশাহী বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপরে সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। 


রংপুর: পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর, নীলফামারী জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।


ঢাকা বিভাগ: শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগন্জ, মনািকগন্জ, নারায়ণগঞ্জ জেলায় জেলাগুলোতে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।


ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।


সিলেট বিভাগ: সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার উপরে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। 


পশ্চিমবঙ্গ: পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।


ত্রিপুরা রাজ্য: সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে। সূত্র : আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ 

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে