কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুড়িগ্রামের চরাঞ্চলে প্রাণীসম্পদ সেবাদানকারীদের অ্যাপস বিষয়ক প্রশিক্ষন



কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদী অববাহিকার চরাঞ্চলের স্থানীয় প্রাণি চিকিৎসক ও প্রাণীসম্পদ সেবাদান কারীদের সুদক্ষ করতে অ্যাপস ব্যাবহার বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। 


ঊুধবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় স্থানীয় টিডিএইচ ফাউন্ডেশন মিলনায়তনে ৮ দিন ব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আরিফুর রহমান কনক। 


প্রশিক্ষণ পরিচালনা করেন প্রাণিসম্পদ বিভাগের অপারেশন কো-অর্ডিনেটর ডাঃ মোঃ তারেকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুইস কন্টাক ইন্টারভেনশন এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম, এম-ফোরসি প্রকল্প ক্লাস্টার অফিসার মোঃ ফরহাদ হোসেন, এমজেএসকেএস এ্যাডমিন এন্ড একাউন্টস অফিসার শুধাংসু রায়, সুইস কন্টাক এম ফোরসি ইন্টারভেনশন অফিসার রবিউল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম মনিটরিং অফিসার বলরাম ঘোষ প্রমূখ। 


আয়োজকরা জানান, এই প্রশিক্ষনের মাধ্যমে দুর্গম চরাঞ্চলসহ প্রান্তিক কৃষকদের প্রাণিসম্পদের বিভিন্ন রোগ সনাক্ত ও প্রতিকার সম্পর্কে সহজেই এই অ্যাপস দিয়ে জানতে পারবেন প্রাণী চিকিৎসক ও  প্রাণীসম্পদ সেবাদনাকরীরা দ্রুত সময়ে ব্যবস্থা নিতে পারবেন। এছাড়াও তারা নতুন কল রেকর্ড, সিডিউল, সেবা প্রদান, হিসাব নিকাশ, ঔষধপত্র বিষয়ে বিস্তারিত জানতে পারছেন এই অ্যাপসের মাধ্যমে। আধুনিক এ পদ্ধতি ব্যবহার করলে প্রান্তিক জনগোষ্টির সেবার মান আরও বৃদ্ধি পাবে। 


জানা গেছে, উক্ত প্রশিক্ষণে ফুলবাড়ী উপজেলার ৪ টি ইউনিয়ন ও সদর উপজেলার ১টি  ইউনিয়নের মোট ২৫ জন এলএসপি প্রশিক্ষন গ্রহণ করছেন।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৯ ঘন্টা ১৭ মিনিট আগে