জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সালাহউদ্দিন আহমেদের কক্সবাজারে আগমন উপলক্ষে উখিয়া বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কক্সবাজারে আগমন উপলক্ষে উখিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গতকাল (২৬ আগস্ট) সোমবার সন্ধ্যায় কোট বাজার তামিম ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন কক্সবাজারের কৃতি সন্তান, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ নয় বছর ভারতে নির্বাসন শেষে বীরের বেশে ২৮ আগস্ট কক্সবাজার আসবেন। তাঁকে বরণ করার জন্য উখিয়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রীতম সংগঠনসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন।

তিনি বলেন, আগামী বুধবার উখিয়া থেকে গাড়ি বহর যোগে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কক্সবাজার বিমানবন্দরে গিয়ে উপস্থিত হবে।


সংবাদ সম্মেলনে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন ও মিথ্যা মামলা শত শত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কঠিন সময় পার করেছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আজ জাতি কঠিন দুঃশাসন থেকে মুক্ত পেয়েছে। আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ ভারতের নির্বাসন থেকে ফিরে পুণরায় বিএনপির হাল ধরেছেন।


Check This Out




বাংলাদেশের নং 1 প্লাটফর্ম

Great Winnings

বাংলাদেশের শীর্ষ ক্যাসিনোর একজন বড় বিজয়ী হোন

Great Winnings

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জহুর আহমদ চৌধুরী সিনিয়র সহ সভাপতি, ছাবের আহমদ আহবায়ক রত্নপালং ইউনিয়ন বিএনপি , গফুর চৌধুরী আহবায়ক হলদিয়া পালং উত্তর ইউনিয়ন বিএনপি, দলিলুর রহমান শাহিন সহ সভাপতি সেলিম উদ্দিন সিরাজী দপ্তর সম্পাদক শাহ আমিন চৌধুরী প্রচার সম্পাদক এইচ এম জসিম উদ্দিন অর্থ সম্পাদক, হলদিয়া দক্ষিণ বিএনপির আহবায়ক জামাল মাহমুদ, ফজল কাদের চৌধুরী, আবুল হোসাইন আব্দুল করিম, কামাল হোসেন চৌধুরী, মেম্বার সাইফুল্লাহ সিকদার, শফিউল আলম মেম্বার, জানে আলম, যুব দলের সাবেক আহবায়ক আরাফাত চৌধুরী, উখিয়া যুবদলের আহবায়ক সাইফুল শিকদার, মোহাম্মদ ইয়াসিন, সাবিত চৌধুরী, শফিক আবেদীন চৌধুরী, আব্দুল হক, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোরশেদুল হক ভুটু, যুগ্ন আহবায়ক আলী হোসেন সুমন, ফয়সাল সিকদার টিটু, ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ান রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর