২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি

মেহেরপুরের গাংনীতে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা।

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের ২টি মিষ্টান্ন ভাণ্ডারে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরী এবং ওজনে কম দেয়ার অভিযোগে দুই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ গাংনী উপজেলার বামন্দী বাজারে এ জরিমানা আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ (গাংনী) ক্যাম্পের কমান্ডার আবুল কালাম আজাদ ও প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, বামন্দী বাজারের মেসার্স হানিফ মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার তৈরি হচ্ছে। অপরিচ্ছন্ন ও নোংরা জায়গাতে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে দই মিষ্টি। ফ্রিজের মধ্যে কাঁচা মাছ মাংস ও রক্তচর্বির সাথে রাখা হয়েছে রান্না করা খাবার ও দুধের ছানা। এছাড়া কর্মচারীদেরও যথাযথ স্বাস্থ্যবিধি নেই। প্যাকেটজাত দই মিষ্টিতে যথাযথ মোড়কীকরণ আইন মানা হচ্ছে না। এসব অপরাধে মেসার্স হানিফ মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

এছাড়া একই বাজারের মেসার্স আমিন মিষ্টান্ন ভাণ্ডার এর বিক্রয় কেন্দ্রে দই মিষ্টিতে ভোক্তাদের ওজনে ঠকানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বাজার কমিটির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের অনাকাঙ্ক্ষিত মূল্য বৃদ্ধির বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

Tag
আরও খবর