বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে বিএনপি’র আভ্যন্তরীন দ্বন্দের অবসান

যশোরের অভয়নগরে দীর্ঘদিন ধরে চলা বিএনপি’র আভ্যন্তরীন দ্বন্দের অবসান ঘটেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার নওয়াপাড়ায় যশোর জেলা ট্রাক ট্যাংলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলা বিএনপি’র প্রতিনিধিদের উপস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে এ দ্বন্দের অবসান 

ঘটে।জানা যায়, গত ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর নানা বিষয়ে নিয়ে উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দের সাথে দুরত্ব সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে উভয়পক্ষের দ্বন্দ নিরসনে জেলা বিএনপি’র সদস্য গোলাম রেজা দুলু ও মনির সিদ্দিকী বাচ্চুকে দায়িত্ব দেওয়া হয়। গত কয়েক দিনের তদন্ত শেষে মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দকে সাথে নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় দেশের সার্বিক পরিস্থিতি বিচেনায় উভয়পক্ষকে দায়িত্বশীল আচরনের আহবান জানানো হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ভুমিকা রাখতে নির্দেশ দেওয়া হয়। তাছাড়া যারা আওয়ামীলীগের রাজনীতি করেও মানুষের ক্ষতি সাধন করেনি এমন ব্যক্তিদের নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়, এবং একটি কমিটি গঠন করা হয়। পরে একটি শান্তি মিছিল নওয়াপাড়া বাজারের যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ সাথী, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম আক্তার কুরাইশী পাপ্পু, পৌর বিএনপি’র সাবেক সদস্য রাজু বিশ্বাস, শাহ মাহমুদ প্রমুখ।

Tag
আরও খবর