যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু পীরগাছায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ *ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা ঢাকায় প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার।* নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

পূর্বাঞ্চল রুটের ১৫ ট্রেন বাতিল, চলবে ২৪টি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-08-2024 05:02:04 am

চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ফাজিলপুর-ফেনী রেল সেকশনের আপ লাইন এখনো ঠিক না হওয়ায় বুধবার বাতিল হয়েছে পূর্বাঞ্চল রুটের ১৫টি ট্রেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ রুটে ২৪টি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত জরুরি তারবার্তা থেকে এ তথ্য জানা যায়। এ শিডিউল কত তারিখ পর্যন্ত কার্যকর থাকবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।


তারবার্তায় বলা হয়, অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় আক্রান্ত ফাজিলপুর-ফেনী সেকশনের রেল লাইনের নিচ থেকে পাথর এবং স্লিপার সরে যাওয়ার ফলে আপ লাইন অত্যধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত ২৬ আগস্ট থেকে ফাজিলপুর-ফেনী সেকশনের ডাউন লাইনে ২০ কিলোমিটার গতি নিয়ন্ত্রণাদেশ আরোপ করে ট্রেন চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফলে ফাজিলপুর-ফেনী সেকশনের আপ লাইন ঠিক না হওয়া পর্যন্ত ২৮ আগস্ট থেকে ২৪টি ট্রেন চালানো ও ১৫টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস (৭০১/৭০২), মহানগর গোধূলী/প্রভাতি (৭০৩/৭০৪), তূর্ণা নিশীথা এক্সপ্রেস (৭৪১/৭৪২), ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২), কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪), চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), উদয়ন এক্সপ্রেস (৭২৪), চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস (৭২৯), চট্টগ্রাম-জামালপুর-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেস (৭৮৫/৭৮৬), ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস (৮১৪), ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬), চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটের কক্সবাজার স্পেশাল (৯/১০), ঢাকা-লাকসাম-ঢাকা রুটের নোয়াখালী/ঢাকা এক্সপ্রেস (১২/১১) এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের সাগরিকা কমিউটার (২৯/৩০) ট্রেন চালু থাকবে।


বাতিল করা হয়েছে লাকসাম-নোয়াখালী সেকশনের উপকূল এক্সপ্রেস (৭১২), চাঁদপুর-চট্টগ্রাম রুটের মেঘনা এক্সপ্রেস (৭৩০); ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭/৭৮৮) (আজ বাতিল, ২৯ আগস্ট থেকে চলবে); চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস (৮০১/৮০২) (৮০১ নম্বর ট্রেনটি ২৯ আগস্টও বাতিল থাকবে), কক্সবাজার-চট্টগ্রাম সেকশনের কক্সবাজার এক্সপ্রেস (৮১৩), চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস (৭২১/৭২২), সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস (৭২০/৭২৩), লাকসাম-নোয়াখালী-লাকসাম রুটের সমতট এক্সপ্রেস (৪৫/৪৬) এবং চট্টগ্রাম-আখাউড়া-চট্টগ্রাম সেকশনের ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭/৩৮) ট্রেনের শিডিউল।

আরও খবর