নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে : সালা উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। পৃথিবীর যেই প্রান্তেই ষড়যন্ত্র করুক না কেন, তার বিচার তারই বানানো আন্তর্জাতিক মানবতারবিরোধী অপরাধ ট্রাইবুনাল আদালতে হবে।  


বুধবার বিকেলে চকরিয়া পৌর বাসটার্মিনাল চত্বরে আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে।


সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের বিচার বিভাগ ঢেলে সাজাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের দাবি ছিল বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ ও অসম্প্রদায়িক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করা। যেখানে আইনের সুশাসন ও সমানাধিকার সমুন্নত থাকবে। 


আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠা করব। বিচারককে দক্ষ ও সৎ হতে হবে। সুশাসন প্রতিষ্ঠা না করলে তাদের অবস্থা বিচারপতি খায়রুল ও মানিকের মতো হবে।


চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান প্রমুখ। 


সালাহ উদ্দিন আহমেদের বাড়ি কক্সবাজারের পেকুয়া সদরে। দীর্ঘ ১০ বছর ২ মাস ১৪ দিন পর নিজ এলাকায় যাওয়াকে কেন্দ্র করে দু’টি গণসংবর্ধনার আয়োজন করে স্থানীয় বিএনপি। গতকাল সকাল ১১টায় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন সালাহউদ্দিন। এরপর দলের নেতাকর্মী মোটর সাইকেল শোভাযাত্রা করে তাকে পেকুয়ায় নিয়ে যান। চকরিয়া বাস টার্মিনাল ও পেকুয়া আউটার স্টেডিয়ামে পৃথক গণসংবর্ধনায় তিনি বক্তব্য দেন। 


গণসংবর্ধনায় অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম হয় বলে দাবি করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। সর্বশেষ ২০১৪ সালের ১৪ জুন কক্সবাজার জেলা শ্রমিকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সালাহউদ্দিন। ২০১৫ সালের ১০ মে রাতে রাজধানী ঢাকার উত্তরার একটি বাসা থেকে তিনি নিখোঁজ হন।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে