কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

দুর্নীতিবাজ মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবি, শিক্ষক-শিক্ষার্থীদের

দুর্নীতির ও অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর সদর উপজেলাধীন চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক হাওলাদার এর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।


গতকাল বুধবার দুপুরে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মাদ্রাসা ক্যাম্পাসে জড়ো হয়ে মালেক এর দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। এরপর তারা সেখানে একটি মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও স্থানীয়রা অংশ নেয়।


এ সময় বক্তারা বলেন, মালেক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের ইচ্ছেমত স্বেচ্ছাচারি হিসেবে মাদ্রাসাটি পরিচালনা করছেন। এছাড়া তিনি মাদ্রাসা থেকে সকল অর্থ আত্মসাৎ করেছেন। মাদ্রাসার নিয়োগ ছাড়াও অন্যান্য সকল কার্যক্রম তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পন্ন করেন।


এছাড়াও তিনি প্রচন্ডভাবে নারীলোভী। বিভিন্ন সময় তিনি নারীদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। এ পর্যন্ত তিনি ৩টি বিয়ে করেছেন। তার আরও স্ত্রী থাকতে পারে বলে দাবি তাদের।


এছাড়াও তিনি বিগত হাসিনা সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে শিক্ষকদের উপর বিভিন্ন ধরণের অন্যায় অত্যাচার করেছেন। তাই আব্দুল মালেক দায়িত্বে থাকলে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি পাঠদান মারাত্মকভাবে বিঘ্ন হবে। এজন্য বক্তারা অধ্যক্ষ পদ থেকে আব্দুল মালেককে অপসারণের দাবি জানান। 


 এছাড়াও তার সকল অপকর্মের সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনারও দাবি তাদের। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মাদ্রাসার সামনের রাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করেন।


এ ব্যাপারে জানার জন্য অধ্যক্ষ আব্দুল মালেককে তার মুঠো ফোনে ফোন দিলে, তিনি ফোন রিসিভ করেননি।


আরও খবর