কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুড়িগ্রামে ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের গনিত বিষয়ের শিক্ষক মঞ্জুরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 



গতকাল বুধবার সন্ধ্যায় বিদ‍্যালয় পরিচালনা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।



খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন আগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলম এর কাছে প্রাইভেট পড়তে যান ওই বিদ‍্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম এবং এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন তিনি।


পরে ভূক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়। ধীরে ধীরে ঘটনাটি সকল শিক্ষার্থীদের মাঝে পৌছে গেলে গতকাল বুধবার (২৮ আগস্ট ) দুপুরে বিদ‍্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। এক পর্যায় প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবোরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে ওই শিক্ষককে বিদ‍্যালয় থেকে বরখাস্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি মিছিল নিয়ে সোনাহাট কলেজ মোড় ও বাজার হয়ে পুনরায় বিদ‍্যালয় মাঠে এসে জড়ো হয় এবং প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে প্রধান শিক্ষক বিদ‍্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষকদের নিয়ে জরুরী সভা ডাকেন। সভায় অভিযোগের সত‍্যতা পাওয়ার অভিযুক্ত গণিত বিষয়ের শিক্ষক মঞ্জুরুল আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়।


এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।বিদ‍্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, ভূক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের সত‍্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।


আরও খবর